somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স-স-সরি, কাদায় পড়ে গিয়েছিলাম /:)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাপারটা শুরু হয় রাস্তার পাশে জমে থাকা কাদা-পানি থেকে!
...মানে ঐ যে রবিন আর নাবিলার ব্যাপারটা।

নাবিলাকে দেখলেই রবিনের যেন কি হয়। নিজেকে সামলাতে পারে না। বুকের ভিতর হৃদপিন্ডটা লাফাতে লাফাতে যেন বেরিয়ে আসতে চায়। বড় বড় নিশ্বাস নিয়ে রবিন নিজেকে শান্ত রাখার চেষ্টা করে।

রবিন দুই সপ্তাহ ধরে আজকের দিনটির জন্য প্রস্তুতি নিয়েছে। নাবিলা বাইকে ঘুরতে পছন্দ করে। রবিন বাইক চালানো শিখেছে। যদিও ওভারটেক করার সময় এখনও ওর হাত থরথর করে কাঁপে। গিটারে টুকটাক টিউন তোলা শিখেছে এ কয়দিনে। নাবিলার নাকি গিটার শুনতে অনেক ভালো লাগে। শার্ট ছেড়ে টি-শার্ট পড়াও শুরু করেছে নাবিলার জন্য। সকল প্রস্তুতির ফলাফল হবে আজ। কারন আজই নাবিলাকে প্রোপোজ করবে রবিন।

হ্যাংলা-পাতলা শরীর, চোখে মোটা ফ্রেমের চশমা পড়া রবিনের এই ব্যাপারগুলো নিয়ে আমরা প্রায়ই হাসাহাসি করতাম। রবিনের সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিলো না। বোকাসোকা এই ছেলেটার পুরোটা জুড়েই ছিলো নাবিলা। অন্যদিকে নাবিলা ছিলো রবিনের পুরো উলটো। নিজের নখের নেইলপলিশের দিকে নাবিলা যতটা গুরুত্ব নিয়ে তাকাতো রবিনের প্রতি তার কিঞ্চিৎও ছিলো না। তাও বোকা রবিনটা বুঝতে চাইতো না। আর তাই আজ সে যাবে নাবিলাকে প্রোপোজ করতে।

সবকিছুই ঠিক ছিলো, শুধু বাধ সাধলো সেই রাস্তার পাশে জমে থাকা কাদা।

ঢাকায় থাকার এই হচ্ছে বড় সমস্যা। ঝড়-বৃষ্টি লাগে না, আকাশে মেঘ করলেই রাস্তায় কাদা-পানি জমে যায়।

একসাথেই বসে ছিলাম। নাবিলা বের হতেই লাল গোলাপটা হাতে নিয়ে হন্তদন্ত হয়ে সেদিকে ছুট দেয় রবিন। কাদায় পড়ার আগ পর্যন্ত ওর পাঞ্জাবির রঙটা নীল ছিলো…

রবিনঃ স-স-সরি, কাদায় পড়ে গিয়েছিলাম 
নাবিলাঃ তা তো দেখতেই পেলাম।
- না মানে, তোমাকে দেখে তাল সামলাতে পারি নি।
- কেন, আমাকে দেখতে কি শিম্পাঞ্জির মত লাগছে?
- ধ্যাত, কি যে বলো না…!
- কি বলবেন? তাড়াতাড়ি বলেন…
- একটা কথা ছিলো তোমার সাথে…
- হ্যা, সেইটাই তো বললাম, তাড়াতাড়ি বলেন
- না মানে, পাবলিক প্লেসে বলা যাবে না।
- তো আপনি কি আশা করেন, আপনাকে নিয়ে আমি বেডরুমে যাবো?
- ছিঃ ছিঃ তওবা, তওবা। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি।
- আচ্ছা, ফেরেশতা সাজা লাগবে না। বলেন…
- পড়শুদিন তিনটায় ‘জয়’ এ আসতে পারবা?
- কেন?
- কথাটা বলতাম, তাই…
- বললাম না এখানে বলেন।
- এখানে বলি কিভাবে?
- না বললে নাই। আমি চললাম। ভালো থাকবেন।

রবিনের ৩৬০ পাওয়ার বাল্বের মত চেহারায় হঠাৎ যেন লোডশেডিং হলো।

নাবিলাঃ শুনেন…
রবিঃ বলো। আসলে আমি সরি, তুমি যেটা মনে……
নাবিলাঃ ফোন নাম্বারটা দিবেন না? পড়শু ফোন দিতাম… :D

সেই রবিন কি মনে করে একদিন গলায় ফাঁস দিলো। দুম করে পেলাম সংবাদটা। দূরত্বের কারনে শেষ দেখাটাও পেলাম না ওর।
স্যুইসাইড নোটে পাগলটা নিজেকে দায়ী করেছিলো।
কিন্তু আমরা তো জানি,
ভালোবাসা মানুষকে কাদা-জলে নিয়ে ফেলে।

নাবিলা দিব্যি ভালো আছে। নতুন উদ্যোমে একের পর এক প্রেম করে যাচ্ছে। সেই সাথে কাদা-জলও ছিটাচ্ছে। আমরাও ভালো আছি। মাঝেমাঝে পাগলটার কথা মনে পড়ে। পাট কাঠির মত শরীর, কলিজা নিংড়ানো হাসি দিয়ে-
“স-স-সরি, কাদায় পড়ে গিয়েছিলাম”

'কেউ সবাইকে জানিয়ে দিয়ে মারা যায়, কেউ মরা লাশ হয়ে ঘুরে বেড়ায় মুখে প্লাস্টিকের হাসি নিয়ে।'
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×