somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্যগল্পঃ দুধের শিশু !!

২৫ শে মে, ২০১৫ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার খুব ক্লোজ এক ফ্রেন্ডের নাম দিপু (ছদ্মনাম)
সেইদিন হঠাত করে দিপুর ফোন,

- দোস্ত কি করোছ?
- এই তো কিছু না। ঘুম থেকে উঠলাম মাত্র।
- দোস্ত একটু ভিআইপি তে আসবি? একটা জরুরী দরকার ছিলো।
- আচ্ছা, থাক তুই আমি আওতেছি।

দিপুর হঠাত কি জরুরী দরকার তাই দেখতে কিছুক্ষন পর আমি ভিআইপিতে হাজির হই।
গিয়েই দেখি আমাদের দিপু সেজেগুজে ফুলবাবু হয়ে বসে আছে।

- কিরে কি জরুরী দরকার তোর?
- দোস্ত কাহিনী তো ঘইটা গেছে!! ওর কান বিস্তৃত হাসি।
- আমি বললাম, ‘কি কাহিনী আবার ঘটাইলি?’
- আমি তো দোস্ত এক পিচ্চির উপর ক্রাশ খাইয়া গেছি J
- পিচ্চি মানে?
- মাইয়া ক্লাস সিক্সে পড়ে :D
- ক্লাস সিক্স :o ধূরর শালা! এইটা তো দুধের শিশু।
- হোক দুধের শিশু। রিয়েল ভাবে প্রেম করলে এদের সাথেই করতে হয়। নাইন-টেনের মেয়েরা বেশি ম্যাচিউরড। তাছাড়া ঐ লেভেলে ভ্যাকেন্সিও থাকে না। সবদিক থেকে দুধের শিশুরাই পারফেক্ট। এদেরকেই পেলেপুষে বড় করতে হবে।
- তো আমারে ডাকলি কোন কাজে?
- আজকে মাইয়ারে প্রোপোজ করতে যামু। তুই একটু আমার সাথে যাবি। একা একা সাহস পাই না। তাছাড়া তোর তো স্কুলে ভালো জানাশুনা।

অতঃপর নিরুপায় হইয়া বন্ধুর মন রক্ষা করিবার উদ্দেশ্যে গার্লস স্কুল অভিমুখে যাত্রা করিলাম। কিছুক্ষন অপেক্ষা করার পর দেখি ক্রাশাক্রান্ত দিপুর সেই মেয়ে গুটিগূটি পায়ে এগিয়ে আসছে। দিপু স্মার্ট একটা ভঙ্গি করে মেয়েটির দিকে এগিয়ে যায়। আমিও দিপুর সাথে সাথে যাই। দিপু মেয়েটিকে ডাকে…

- এই মেয়ে একটু শোনো
- হ্যা ভাইয়া, বলেন
- তোমার নাম ঐশী না?
- হ্যা, আপনি জানলেন কিভাবে?
- আর তোমার বাসা তো শিমুলতলায়, ই-ব্লকের দ্বিতীয় বাড়িটা, তাই না?
- আপনি এতোকিছু জানেন কিভাবে?
মেয়েটা অবাক! শুধু মেয়েটা না, অবাক আমিও। দিপু তলেতলে যে এতো জল ঘোলা করে রাখছে এইটা কে জানতো? ট্রিকস ও ভালোই জানে। দিপু আম্বার জিজ্ঞেস করলো –

- তোমার একটা বড় বন আছে না, বিবিএ তে পড়ে? আর একটা ছোট ভাই আছে। তোমার আব্বু ……
মেয়েটা দিপুকে থামিয়ে দিয়ে বললো, ‘ভাইয়া আপনি কি চান বলেন তো? আর এতকিছু জানলেন কার কাছ থেকে?
এবার মাথা নিচু করে দিপুর স্বলজ্জ উত্তর, ‘আসলে হইছে কি স্পোর্টস এর দিন তোমাকে ফার্স্ট দেখেই অনেক ভালো লেগেছিলো। আর এখন মনে হচ্ছে আই এ্যাম ইন লাভ উইথ ইউ!
মেয়েটি অবাক হয়ে একবার দিপুর দিকে আরেকবার আমার দিকে তাকালো। তারপর অনেকটা ঝাঝালো কন্ঠেই বললো,
‘ভাইয়া, আপনারা ভাবলেন কিভাবে যে ক্লস সিক্সে পড়া একটা মেয়ে এখনো সিঙ্গেল?? আমার বয়ফ্রেন্ড আছে এবং আমরা একে অপরের সাথে স্ট্রংলি কমিটেড !!’
কথাগুলে বলেই মেয়েটি দ্রুত পায়ে চলে গেল।

আর দিপু?
দিপু তাকিয়ে আছে মেয়েটির চলে যাওয়ার দিকে।
বাংলায় ‘আকাশ থেকে পড়া’ বলে একটা কথা আছে। দিপুর তখনকার অবস্থা ছিলো আকাশ থেকে পড়ার মতো। অবশ্য আমার অবস্থা ছিল তার কয়েক কাঠি উপরে।

মোরাল অব দ্যা স্টোরীঃ দুধের শিশু বলে এখন আর পৃথিবীতে কিছু অবশিষ্ট নাই।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×