somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাল-নীল সংসার!!

১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- চকলেট খাবা?
- দেখ আমি তোমার সাথে ফাইজলামি করার জন্য আসি নি। আমি সিরিয়াসলি কিছু কথা বলতে চাই।
- এটা সেন্টারফ্রেশ চুইংগাম না যে, খেলেই মুখের জিপার বন্ধ হয়ে যাবে।
- আবার!
- আচ্ছা আমিই খাই। কি বলবে বলো!
- আমার বাসায় বিয়ের কথা চলছে! প্রায়ই ছেলে পক্ষ দেখতে আসে। ওদের সামনে স্ট্যাচু হতে ভালো লাগে না!
- বিয়ে করে ফেলো! নিষেধ করেছে কেউ?!
- মানে কি এসবের? প্রেম করলাম তোমার সাথে, বিয়ে করব অন্যজনকে!
- হুম
- মজা কইরোনা প্লিজ!
- নাহ! আমি ড্যাম সিরিয়াস!

অস্ফুট কন্ঠে 'ওহ!' বলেই চলে যাচ্ছিলো মেয়েটি। আর ছেলেটি তাকিয়ে থাকল মেয়েটির চলে যাওয়া পথের দিকে।
এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা কাল্পনিকতা আরেকটা বাস্তবতা। দুইটা ঘটনাই একটু মিলিয়ে দেখি...


এক...
মেয়েটি চলে যাচ্ছিল, তার চোখটা ভিজে আসছিল বারবার। ছেলেটি খেয়াল করল বিষয়টা। হঠাৎ ডেকে উঠল ছেলেটি, 'বউ!' মেয়েটি তার ছলছল চোখ মুছে মুচকি হেসে বলল, 'জ্বী!'
- ভালোবাসি!
- 'হু!' মেয়েটির চোখ জুড়ে হাসির ঝিলিক ছড়িয়ে পরে পুরো মুখে।
- চিন্তা করো না। খুব জলদিই কিছু একটা করব ইনশাল্লাহ!
- জানি তো!
- আর তোমারও আর স্ট্যাচু হতে হবেনা। হি হি হি
- মজা করবা না বলছি। হুহ

এরপর হয়ত ছেলেটি ঐ মেয়েটির হাতটা খুব শক্ত করে ধরবে। আর মেয়েটিও ছেলেটির হাতেই নিজেকে ছেড়ে দিবে। হাসবে দুজনেই!



দুই...
ছেলেটি মেয়েটির চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকল। একসময় মেয়েটি চোখের আড়ালে চলে গেল। সাথে সাথেই ছেলেটি তার চোখটা মুছল। বেকার ছেলেদের কাঁদতে নেই। কারন তাদের কান্নাকে 'মায়া কান্না' বলে ধিক্কার দেয় অনেকেই!

হঠাৎ ফোনটা কেঁপে ওঠে ম্যাসেজ টোনে। মেয়েটির ম্যাসেজ! লিখা আছে, 'আমি সত্যি তোমায় এই মুহুর্ত থেকে প্রচন্ড ঘৃনা করতে শুরু করেছি! আই হেইট ইউ!'
- 'ক্ষমা করে দিও। আর হ্যা, এখনও ভালোবাসি তোমায়...' ম্যাসেজটা লিখেই সেন্ড অপশনে চাপল ছেলেটি। কিন্তু লেখা উঠল, 'ম্যাসেজ নট সেন্ট!'
বেকার ছেলেদের ফোনে মাঝে মাঝে ব্যালেন্সও থাকে না!

ছেলেটি মুচকি হাসল নিজের কথা ভেবে। এরপর পকেটে রাখা হেডফোনটা কানে লাগিয়ে হাটতে শুরু করল। কানে বাজতে থাকল অঞ্জন দত্তের এক অমর গান,
আর কিছুদিন দিন তারপর বেলা মুক্তি,
কসবার ঐ নীল দেওয়ালের ঘর।
সাদাকালো এই জঞ্জালে ভরা মিথ্যেকথার শহরে,
তোমার আমার লাল-নীল সংসার!!

আইভান
২৪ সেপ্টেম্বর ২০১৫ইং
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×