somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজশাহীতে নৃ-বিজ্ঞানীদের গবেষণা প্রসূত বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত ২২ শে জানুয়ারী শুক্রবার ‘আশ্রয় গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র’ পাকুরিয়া , বায়া , রাজশাহীতে ‘ এদেশের দারিদ্র পিিড়ত জনগণের বহুমুখিতা , সংস্কৃতি ও গণতন্ত্র চর্চা’ (`Diversity , Culture and Politics of Indigenous Peoples' in Bangladesh) বিষয়ে নৃ-বিজ্ঞানীদের গবেষণা প্রসূত বার্ষিক আলোচনা সভা শুরু হয়ে তা পর দিন শেষ হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোহাম্মদ মিজান উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন আশ্রয় এর সভাপতি প্রফেসর ডঃ আহসান আলি (সাগর)। মালয়েশিয়া, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, সিলেটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞানীগণ, নৃবিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীগণ এবং এই বিষয়ে উৎসাহী ছাত্র-ছাত্রীগণ এই সভায় অংশ গ্রহণ করেন।
‘আশ্রয়’এর সহযোগিতায় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে ‘সামাজিক গবেষণা ও ফলিত নৃ-বিজ্ঞান সংস্থা’ (ইসরা-ISRAA) এবং রাজশাহী বিশ^বিদ্যালয়ের নৃতত্ব বিভাগ।
সম্মেলনের সমাপ্তি দিবসে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সাঁওতালদের ঐতিহ্যবাদী নাচ ও গান পরিবেশন করে শিল্পীগণ। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন ‘প্রকল্প পরিচালক’ হোপনা কিসকু। অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর সোহরাব উদ্দিন আহমেদ, সাবেক জেলা ও দায়রা জজ সা কা ম আনিছুর রহমান খান, অধ্যক্ষ ডঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে ‘আশ্রয়’ এর ‘প্রধান নির্বাহী কর্মকর্তা’ জনাব তৌফিকুল ইসলাম এর সাদর আহ্বানে অভ্যাগতদের সাথে ‘আশ্রয়’ কর্মকর্তা ও কর্মীগণ প্রীতিভোজে মিলিত হন। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ‘আশ্রয়’ এর মহাব্যবস্থাপক জনাব শাহাদাত হোসেন।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মোল্লাতন্ত্র ধর্ষণ-হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার শিশু আবদুল্লাহর হত্যার বিচার কি হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মে, ২০২৬ রাত ২:০৯


একটা ১০ বছরের বাচ্চা, যে মাত্র একদিন আগে ফোনে মায়ের কাছে ২৫০ টাকার চকলেট খাওয়ার আবদার করেছিল, সে হুট করে বাথরুমের ভেণ্টলেটরে ঝুলে আত্মহত্যা করতে পারে এই গল্প... ...বাকিটুকু পড়ুন

×