somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি নিরীহ কৌতুক ও আমাদের বাস্তবতা

০৫ ই জুন, ২০১২ রাত ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার এক গুরু-শিষ্য ঘুরতে ঘুরতে এক দেশে হাজির হইলো, সেই দেশে মুড়ি-মুড়কি একদর।দুধ-দই_ছানা-মাখন সব একদর।শিষ্য তো আনন্দে আটখানা, কিন্তু গুরু বললেন, এই দেশে থাকা যাবে না। শিষ্য অবাক হইয়া বললো- গুরু এমন কথা কেনো বলতেছেন? গুরু কইলেন- যেই রাজ্যে মুড়ি-মুড়কি একদর সেই দেশে নীতির বালাই থাকে না। শিষ্য আপত্তি করলো, কইলো গুরু আপনে গেলে যান, আমি এখানেই থাকুম। তো গুরু কইলো, ঠিকাছে কি আর করা। থাকো তাইলে। তো গুরু আবার ভ্রমণে চইলা গেলেন। শিষ্য এদিকে চর্ব-চোষ্য-লেহ্য-পেয় খাইয়া নাদুসনুদুস হইয়া উঠলো।

কিছুদিন পরের কথা। রাজবাড়িতে চুরি হইলো, চোর ধরা পড়লো। তারে শূলে চড়ানোর হুকুম হইলো। কিন্তু তার রোগা পাতলা চেহারা রাজার পছন্দ হইলো না। কইলেন-এরে শূলে চড়াইয়া মজা নাই। তোমরা মোটাসোটা কাউরে ধরে আনো। পেয়াদারা গিয়া বাইন্ধা নিয়া আসলো শিষ্যরে। তার তো ভয়ে জবান বন্ধ। সে কোনো অপরাধ করে নাই, অথচ তারে শূলে চড়তে হবে এ কেমন আইন! কাকতালীয়ভাবে একইসময় গুরু সে দেশে হাজির, অনেকদিন শিষ্যরে দেখেন না, সে কেমন আছে একটু খোজখবর নিতে আসা। দেখেন কাহিনী গুরুতর। তো তিনি শিষ্যরে বাচাইতে চালাকির আশ্রয় নিলেন। রাজার সামনে গিয়া বললেন, মহারাজ, আমার একটা আর্জি ছিলো। আপনি যদি অনুমতি দেন, তাহলে এই মোটকার বদলে আমি শূলে চড়তে চাই। রাজা বললেন, কেনো? তোমার এই খায়েশ কেনো? গুরু কইলেন, মহারাজ আমি স্বপ্নে দেখছি আজকে এই তিথিতে এ ক্ষণে যে শূলে চড়বে সে স্বর্গে যাবে। তো রাজা কয়, বটে! আমারে বোকা পাইছো? আমি থাকতে তুমি শূলে চড়বা কেনো!বইলা তিনি মহাসমারোহে স্বর্গে যাওয়ার আয়োজন সমাপ্ত করলেন। গুরু শিষ্য আর এক মুহূর্ত দেরী করলো না। নগদে সীমানা পার।

যে দেশে মূর্খ বর্বর মন্ত্রী এমপিরা দেশের আলোকিত মানুষ কে অপমান করে, যে দেশে রাজাকাররা বুক ফুলিয়ে গাড়িতে দেশের পতাকা লাগিয়ে ঘুরে বেড়ায়, যে দেশে সত্যি কথা বললে রাষ্ট্রদ্রোহ মামলা খেতে হয় সে দেশের জনগনের ভাগ্যে কি আছে সহজে অনুমেয়...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও কেউ নেই!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩২

ঢাকা সিটিতে সিসিটিভি কি শুধু জরিমানা আদায়ের জন্য?

রাজধানীতে তিন বাসে আগুন



রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি ধারণ করে জরিমানা আদায়... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×