১) টিম সিলেকশনে জেনুইন সিমার শফিউলকে রেখে জিয়াউর রহমানকে নেওয়াটা ঠিক মনে ধরেনি। জিয়ার বোলিং এমন কিছু না যে টেস্টে হুটহাট চার-পাঁচটা উইকেট নিয়ে নেবে। জিয়া এখন মিনি অলরাউন্ডার, যে কিছুটা ব্যাট করতে পারে, কিছুটা বোলিং। কিন্তু কোনোটাতেই স্পেশালিস্ট না। তবে সারা দিনে হারারের পিচ পেসারদের তেমন অ্যাসিস্ট করতে না দেখে মনে হয়েছে, ব্যাটিংটা যদি ঠিকমত করতে পারে তাহলে ওর ব্যাটিংটাই টিমের জন্য বোনাস হবে।
২) অতি গুরুত্বপূর্ণ টসটা হেরেছে বাংলাদেশ। তবে সেটাই শাপেবর হয়েছে। আজই ক্রিমার দারুণ বল টার্ণ করিয়েছে। বারবার বিট করেছে ব্যাটসম্যানদের। প্রতিপক্ষ হওয়ার পরেও ওর বোলিং বেশ উপভোগ করেছি। লেগ স্পিনারদের উপর আমার বেশ দূর্বলতা আছে। সাকিব বোলিংয়ে কিছুটা ফর্ম খুঁজে পেলে চতুর্থ ইনিংসে জিম্বাবুয়েকে স্পিনে ভালোরকম পরীক্ষা দিতে হতে পারে।
৩) শুধু বাংলাদেশ ক্যাচ ছাড়ে না, জিম্বাবুয়ে আজ চারটা সহজ ক্যাচ ছেড়েছে। দু'টো নিশ্চিত রান আউটের চান্সও। গোটা দুয়েক ক্লোজ এলবিডাব্লিউ ডিসিশনও আজ বাংলাদেশের পক্ষে গেছে। তা না হলে অবস্থাটা যেমন দেখাচ্ছে তা থেকেও খারাপ দেখাতে পারতো।
৪) রানিং বিটুইন দ্যা উইকেট জঘন্য অবস্থায় পৌছেছে। একাধিকবার টি-টুয়েন্টি টাইপ রান নিয়েছে। অনেকবার 'একটুর জন্য' টাইপ অবস্থা হয়েছে। এর দরকার ছিলো বলে মনেই হয়নি। চোট কাটিয়ে ফিরেই দারুন খেলা তামিম ইকবালও রান আউট দূর্ভাগ্যের শিকার। টেস্টে রান আউটের মত প্যাথেটিক ব্যাপার আর হয়না।
৬) ধারাভাষ্যের অবস্থা সেই জঘন্য মানের হয়ে গেছে। চোখ যেমন চাইলে বন্ধ করে রাখা যায়, কান দু'টোও এমন বন্ধ করে রাখার ব্যবস্থা থাকতো!
৭) জহুরুল আর আশরাফুল যে দু'টো শটে আউট হয়েছে তা যদি ওরা রিপ্লেতে দেখে তাহলে নিজেরাই নিজেদের ক্ষমা করতে পারবে না। সাকিব বিপিএল-আইপিএলেও কোনোদিন এভাবে আউট হয়েছে কি-না সন্দেহ! আউটের আগেও যথেষ্ট আক্রমনাত্মকই মনে হয়েছে সাকিবকে। দৃষ্টিকটূ কিছু শটও খেলেছে। মুশফিকই শুধুমাত্র জার্ভিসের একটা দারুণ ইনসুইঙ্গিং ডেলিভারিতে পরাস্ত হয়ে আউট হয়েছে।
৮) পিচে টিকে থাকা বেশি কষ্টসাধ্য দেখে নাসির আক্রমনকেই বেছে নিয়েছে। একটা কথা আছে, 'সামটাইমস অ্যাটাকিং ইজ দ্যা বেস্ট ডিফেন্স'। চাইবো, জিয়াও তার অ্যাটাকিং খেলাটাই খেলবে। কয়েক ওভার দেখে মনে হয়েছে সুইং বলে জিয়ার স্কিল তেমন ভালো না।
৯) আউটফিল্ড বেশ স্লো। ৩০০/৬ খারাপ না। আউটফিল্ড ফাস্ট হলে রানটা ৩৫০ প্লাস দেখাতো নিশ্চিত। আগামীকাল আর ৭০-৮০ রান যোগ করতে পারলে চলবে। নাসির 'স্পেশাল' হোসেন আছে উইকেটে তাই ৪০০ রানও আশা করছি। যদিও খুব ভালো করেই জানি আগামীকাল প্রথম ওভারে নাসির আউট হয়ে গেলে ৩২০ ও অনেক দূরের পথ মনে হবে।
১০) রোম যখন পোড়ে, নিরো তখন বাঁশি বাজায়। রানা প্লাজাতে যখন মানুষ মৃত্য যন্ত্রনায় ভোগে তখন অনেকে 'ড্যান্স বাংলা ড্যান্স' দেখে আর বাংলাদেশের খেলা চলাকালীন সময়ে আইপিএল দেখে হাতে তালি বাজায়। এই দেশের হবে!
পোস্ট ভিউ: বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সোনালি ডানার পাখি

সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান
স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।