প্রায় ৩-৪ দিন পরে কাল রাত এ সাড়ে তিনটার দিকে যখন সামুতে ঢুকলাম, তখন চুড়ান্ত রকমের মন খারাপ। ভেবেছিলাম কয়েকটা পোস্ট পড়ে ঘুমাতে যাবো। হঠাৎ চোখ পড়লো মডারেশন স্ট্যাটাসে। "আপনি একজন নিরাপদ ব্লগার।" দেখে অবাকই লাগলো। হুট করে জেনারেল থেকে নিরাপদ, তাও সামুর মডারেটরদের দুঃখ কষ্ট বলার আগেই??
মনে হল একটু দেখি প্রথম পাতায় নিজের লেখা। কি ভেবে ঘুম ঘুম চোখে কি যে লিখলাম, আবার পোস্টও করে দিলাম। যখন ঘুমাতে গেলাম ভাবলাম ঘুম থেকে উঠে লেখাটায় কিছু পরিবর্তন করে দিবো অথবা মুছে দিবো। এতদিনের অভ্যেস এত অল্প সময়ে তো কেউ কোন মন্তব্য করে না ক্রমানুসারে পোস্টে, আজও নিশ্চই কেউ করবে না। কিন্তু এখন যে আমার পোস্ট সরাসরি সংকলিত পৃষ্ঠায়, মন্তব্যও যে এখন আগে আসবে ভুলেই গিয়েছি। তাই আর মোছা হল না পোস্টটি।
তবুও ভালোই লাগছে এখন আমি সেইফ।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১১ সকাল ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


