হয়তো ভালবাসা হয়নি কখনও তোমাকে
হয়তো কাছে পাওয়া হয়নি কখনও তোমাকে
যতবার কাছে যেতে চেয়েছি, আরো অনেক দূরে চলে গিয়েছি
আর যখন চেয়েছি দূরে যেতে, পারি নি এতটুকুও
হয়তো দূরে গিয়েই ছিলাম সবচেয়ে কাছে
জানি না ভালবেসেছি কিনা কখন ও
হয়তো কখনই না...
কখনো এক সূরে বাধা পরি নি আমরা
তবুও কোথাও যেন একটা সুর বেজেছে সর্বদা
সুরটা যতবার কাটা পড়েছে
সরে গেছি তারচেয়েও বহুদূরে
জানিনা ভালবেসেছি কিনা কখন ও
হয়তো কখনই না...
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১১ সকাল ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


