বাংলা ফোরাম নিয়ে এখন বর্তমানে ভিবিন্ন বাংলাদেশী প্রোগ্রামাররা কাজ করে চলছে, আর দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলা ফোরামের সংখ্যা। তেমনি আরেক ফোরামে নেটে পাওয়া যাবে বর্তমানে, গ্রাফিক্স ভিত্তিক। আইছবিবি ইঞ্জিন নামের এই ফোরামটি বাংলা সংস্করন করছেন রবি, । গ্রাফিক্সকে বাংলায় প্রকাশ করা জন্যই এই উদ্যোগ তার। সাধারন গ্রাফিক্সের উপর নির্ভর করে এই ফোরামটি তৈরী করা হয়েছে, এতে ভিবিন্ন ধরনের কম্পিউটার গ্রাফিক্স ছাড়াও থাকছে ইন্টেরিয়ওর এবং এক্সটেরিওর ডিজাইন শাখা। যেখানে আপনি ভিবিন্ন ধরনের আলোচনা ছাড়া ও নানা রকম শৈল্পিক ডিজাইন পাবেন যা কিনা আপনার বাস-ভবনকে আপনি নিজেই করতে পারেন আকর্শনীয়, এবং অবশ্যই আপনার কাজ এখানে প্রকাশ করতে পারবেন এবং অপরকে সহযোগীতা করবেন। ফটোগ্রাফির একটা ফোরাম আছে যেখানে আপনি আপনার ছোট হাত হোক আর বড় হাত হোক, আপনার নিজের তোলা ফটোগ্রাফি প্রদর্শন করতে পারেন। গাইড করতে পারেন অন্য জনকেও। কম্পিউটার গ্রাফিক্সের ভেক্টর এবং রাষ্টার ইমেজের টপিক তো থাকছেই আরো থাকছে এনিমেশন এবং ভিজুয়াল ইফেক্টস সমন্ধে ধারনা এবং ভিবিন্ন সদস্যদের তৈরীকৃত কাজ। ক্যাডের আরেকটি সেকশন হচ্ছে টেকনিক্যাল ডিজাইন এবং এমব্রয়টারী যেখানে আপনার ধারনা আপনার কাজ সেখানে লিখতে পারেন। কোন ধরনের সমস্যা পড়লে অবশ্যই আপনি ফোরামের সমস্যা বা আলোচনা ফোরামে জানাতে পারবেন। বাংলা লিখার সুবিদার্থে আপনি ফোরামের ঠিক নিচেই পাবেন বাংলা কী-বোর্ড পরিবর্তন করার লেআউট। গ্রাফিক্স প্যাচালীতে আপনার পথযাত্রা শুভ হোক, আপনি আমাদের এই ফোরামকে নিয়ে যেতে পারেন আরো দুরে। আসুন সবাই মিলে ওয়াল্ড গ্রাফিক্স বা অঙ্কনকে বাংলায় রুপান্তর করে আরো আটদশজন বাঙ্গালীকে সাহায্য করি গ্রাফিক্স বা অঙ্কন সমন্ধে জানতে।
ফোরামের লিঙ্ক হচ্ছে, http://www.gnadbd.com/forum

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


