বালাখানা
১৬ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ক মৌলবী সাহেব সাধ্যমত ধর্মকর্ম করতেন আর সময় পেলেই করতেন ওয়াজ। মৃত্যুর পরে তিনি বেহেশ্তে ছোট খাট একটা বালাখানা পেলেন। আর অল্পকিছু দাসদাসী। সেখানে সুখেই তারদিন কাটতে লাগল। একদিন মর্নিং ওয়াক শেষে ফেরার পথে তিনি পাশের আলিশান বালাখানাটার মালিকের দেখা পেয়ে গেলেন। আরে এ যে তার দুনিয়ার প্রতিবেশী বাস ড্রাইভার। লোকটি মদ খেত, বউকে পেটাত আর জুয়া খেলত। আর সেইকিনা বেহেশতে এসে বালাখানা দখল করে বসেছে।মৌলবী সাহেব একজন ফেরেশতার কাছে করে রহস্যটা জানতে চাইলেন। ফেরেশতা বলল, আপনার বালাখানা ছোট হওয়ার কারণ হল আপনার ওয়াজ অধিকাংশ লোক মনে রাখেনি। দু একজন মাত্র আল¬াহর নাম নিয়েছে তারাও আবার বেশির ভাগই বুড়ো মানুষ। অন্যরা ওয়াজ শেষ হওয়ার আগেই মাহফিলের মাঝখানে ঘুমিয়ে পড়েছে। মৌলভী সাহেব বলল, তা ঐ ড্রাইভার বেটা কি করেছে জানতে পারি কি? তখন ফেরেশ্তা বলল সে যখন দু বোতল দেশী মদ টেনে বাস চালাত তখন বাসের সকল যাত্রীতো বটেই রাস্তার সকল পথচারীও আল্লাহ আল্লাহ করত। তারই পুরস্কার এই বিশাল বালা খানা।
বিনোদন মুলক বাংলা ফোরাম রংমহল এ যোগ দিন :
http://www.rongmohol.com
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন