somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনের কাব্য

২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালের আলো ফোটবার পূর্বেই-
রিক্‌সা আর মোটরগাড়িগুলো
দলবেঁধে ছুটতে শুরু করার পূর্বেই-
টিফিন বাটিতে মোটা চালের ভাত,
কয়েক ফালি সজ্‌নে-ডাটা,
একটা পোনা মাছের ভাজা লেজ,
দু'টাকার শপিং ব্যাগে দ্রুত দুলছে।

পাদানীতে পাটা রাখলে পরে
স্বস্তির ফুরসত মিলবে।
অতঃপর ছুটে চলা-
পথ-চলতি স্কুল ব্যাগ,
বোতল ভর্তি মিনারেল-ওয়াটার,
শৈল্পিক কায়দায় কোমরে গোঁজা সফেদ রুমাল,
উৎকণ্ঠিত মাতৃকূল,
ব্যস্তসমস্ত পিতৃকূল,
ফুলেদের ফোলা ফোলা চোখ-মুখ,
নিদ্রাকাতরতা অমলিন তখনও
এ সবই স্রোতের ভেতরকার কথা।

সাথে চলছে যুবশক্তি,পেনশনভোগী, বাউণ্ডুল,ভবঘুরে।
লাল,নীল হরেক রঙ্গের সাজগোজ নিয়ে
খলখল,কলকল করে একদল শুধু
বলেই যাচ্ছে,বলেই যাচ্ছে।

মধ্যবয়েসী এক খ্যঙ্‌ড়াকাঠি
শপিং ব্যাগ আর টিফিনবাটির উৎসমূল খুঁজতে গিয়ে
কনুই বাহু সব পেছনে ফেলে
অপলক তাকায় মধ্যদেশে।
বহুবর্ষব্যাপী সীমাহীন এক ক্ষুধা যেন
বুকের মধ্যে পুষে বেড়াচ্ছে।
পোনামাছের ভাজা লেজ ক্রমে
শীতল থেকে শীতলতর হতে থাকে।

শেষমেষ লৌহশলাকায় মোড়ানো ফটকের সামনে এসে থামে।
হাতের মুঠো থেকে যখন
মেলে ধরে ধূলিমলিন কার্ডখানি,
ততক্ষণে কুড়ি মিনিটের শ্রম
ভাগজোক করে নিয়েছে
রাস্তা,ফুটপাথ আর মানুষজন।
সেঁধিয়ে যাওয়ার পর লৌহ শলাকারা আপন মহিমা দেখায়
ভেতরপানে কেউ যে রয়
তা কখনো মনেই হয় না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×