অবশেষে ভিওআইপি লাইসেনসের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো ।এর ফলে ভিওআইপি ওপর আর কোন বাধা নেই এবং বৈধভাবে ভয়েস ব্যবসা করা যাবে বলে আপাততঃ মনে হচ্ছে ।এতদিন ধরে ও অবৈধভাবে ভয়েস ব্যবসা হচ্ছিল এবং বর্তমানে র্যাবের তৎপরতায় প্রায় বন্ধ হয়ে গেছে ফলে বিটিটিবির আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে ফলস্বরূপ বিটিটিবি আরও 30টি দেশে কম টাকায় যাতে কল করা যায় এবং বর্তমান সার্কিট ব্যবস্থাকে 7000 কল থেকে 12000 কল -এ উন্নীত করতে যাচ্ছে । এখন প্রশ্ন হলো ভিওআইপি উম্মুক্ত করার ফলে সরকার কী সত্যি লাভবান হবে ? নাকি মুষ্টিমেয় কিছু প্রতিষ্টান লাভবান হবে ? এ বিষয়ে জনাব জাকারিয়া স্বপন গত 29 -12-2006 তারিখের প্রথম আলোর খোলা কলম পাতায় বিস্তারিত লিখেছেন ।আশা পড়েছেন । এর আগে আমরা দেখেছি ,2005 সালের বাজেটে সরকার মোবাইলের সিমের ওপর 900 টাকা কর আরোপ করেছিল যার ফলে টেলিটক যারা কিনছিল তাদের এ কর পরিশোধ করতে হয়েছিল বলে 2700 টাকা দিয়ে সিম কিনতে হয়েছে অথচ একই সময়ে অন্যান্য কোম্পানি গুলো পানির দামে ( 80 টাকা দিয়ে সিম কিনলে 120 টাকার টকটামই ফ্রি!!!!!!!!!! )সিম বিক্রি করেছিল । স্ববতঃ প্রশ্ন জাগে , আদৌ কী অন্যান্য কোম্পানি গুলো সরকার আরোপিত কর পরিশোধ করেছিল ? যদি করে থাকে তাহলে কত লক্ষ সিম বিক্রি করেছে আর সরকারকে কত টাকা কর পরিশোধ করেছে সে হিসাব কী সরকারের আছে ? আমার বিশ্বাসএ বাড়তি করের বোঝা না চাপালে টেলিটকের গ্রাহক বর্তমানে চেয়ে দ্্বিগুন হতো ।এর পেছনে কার ও হাত ছিল কিনা খতিয়ে দেখা দরকার বলে মনে করি । আর একটা দুঃখের বিষয় হলো বিটিটিবি -এর মাধ্যমে উন্নত দেশ গুলোতে কম খরচে কল করা গেলে ও মধ্যপা্রচ্যে র দেশগুলোর জন্য এ ব্যবস্থা নেই অথচ কম আয়ের লোকগুলো বেশি আছেন মধ্যপা্রচ্যে । তাই আমাদের ভেবে দেখা দরকার ,বর্তমান আইনি কাঠামোতে ভিওআইপি র লাইসেনস উম্মুক্ত করলে সরকারের রাজস্ব বাড়বে না অন্য কেউ লাভবান হবে ?
ভিওআইপি র সুবিধাভোগী হবেন কারা ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:৩৭
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিজন দাদা, হারালে কোথায় ?

নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন
সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন
প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন
সর্ব্বহারা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।