জোয়ান বায়েজ এর সাথে বব ডিলনের প্রথম দেখা হয় ১৯৬১ সালে। নিউ ইয়র্কের গ্রিনিচ ভিলেজে দেখা হওয়ার পর ধীরে ধীরে বব ডিলন হয়ে ওঠেন তার সতীর্থ, বন্ধু, প্রেমিক কিংবা অন্যকিছু। সেসময় জোয়ানের প্রথম এ্যালবাম বেরিয়েছে। চারদিকে তার নাম ছড়িয়ে পড়ছে। অথচ জোয়ান চলছিলেন হাতে হাত রেখে।
হয়তো তাদের কাহিনীটা অন্যরকম হতে পারতো। হয়তো এই দুই অসাধারণ সংগীত প্রতিভার কোন সফল পরিণতি হতে পারতো। কিন্তু ১৯৬৫ সালে তাদের ব্রেক আপ হয়ে যায়। অনেকেই জানেন দায়টা বব ডিলনের। বব ডিলন নিজেও ৪৪ বছর পরে জোয়ানের কাছে দুঃখ প্রকাশ করেছেন, প্রকাশ্যে।
ব্রেক আপের প্রায় ১০ বছর বাদে ১৯৭৫ সালে জোয়ান বায়েজ এই অসাধারণ গানটা গেয়েছিলেন, যার প্রতিটা সুরে আর কথায় বব ডিলন জড়িয়ে আছেন।
(উপসংহারঃ তবে ঘটনা যেটাই হোক। তাদের দু'জনের বিচ্ছেদ না হলে আমরা এই অসাধারণ গানটা শুনতে পেতাম না। )
ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন
নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন