বাসা থেকে দূরে ময়লা ফেলার একটা ডিপো দেখতে পেলাম। যেখান দিয়ে আসতে যেতে নাকে হাত দেয়ার প্রয়োজন অনুভূত হত, আজ একেবারেই অন্য রকম দৃশ্য! ঠিকই কেবল নিজের কাপড় বাঁচিয়ে লোকজন দিব্বি হেঁটে যাচ্ছে।
বাসার পাশে ছোট্ট একটা ফাঁকা জায়গা আছে। গতকাল কিছু ইয়ংস্টাররা (youngster) ফুটবল খেলছিল। দেখেছিলাম, তারা প্লান করছিল প্রতিদিন কখন খেলবে এখানে, আজ সেখানে কমসে কম হাঁটুর (একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির) উপরে পানি। বোধহয়, প্রকৃতি তাদের প্লান জেনে গিয়েছিল। তাই সেও খেলতে শুরু করেছে তাদের সাথে।
নিচের দোকানগুলো প্রায় ডুবুডুবু অবস্থা, রিকশার চাকার অর্ধেক দেখা যাচ্ছে না। মানুষগুলো চলছে যবুথবু হয়ে, একটা ছাতাতে কাজ হচ্ছে না।
যাদের বাইরে যেতে হচ্ছে না, ঘরে বসে আছেন তারা কিন্তু মজা লুটতেছেন ঠিকই। আরামের ঘুমে যেন মহা আরামের সমারোহ। আমার পাশেই একজন ঘুমিয়ে আছেন, অবশ্যই কাঁথা মুড়ি দিয়ে। ইস! এ সময় যদি কেউ একজন পেঁয়াজ মরিচ দিয়ে মুড়ি মাখিয়ে দিত!
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৭ দুপুর ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




