somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাগতম নতুন জগতে সৌদি'র যাত্রা

২৬ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :









কট্রর মুসলিম রাস্ট্র সৌদি আরব একটু একটু করে ধর্মের বেড়াজাল ভেদ করে বের হয়ে আসছে। আর্থ- সামাজিক, সাংস্কৃতিক অংগনে বৈপ্লবিক পরিবর্তনের নতুনধারার সুচনা হচ্ছে। সম্প্রতি সৌদি আরব সিদ্ধান্ত নিয়েছে দেশের রেস্টুরেন্টগুলোতে গান বাজবে। সাধু সাধু!
আগে সৌদি নারীরা বিদেশী কোন পুরুষকে বিয়ে করতে পারত না। কিছুদিন আগেই আইন হয়েছে বাংলাদেশ সহ অন্য যে কোন দেশের পুরুষকে সৌদি নারীরা বিয়ে করতে পারবেন।নারীদের রাস্তায় গাড়ি চালানো নিষিদ্ধ ছিল। সেটাও উঠে গেছে। এখন সৌদির পথেঘাটে হরহামেশা নারীদের গাড়ি ড্রাইভ করতে দেখা যায়। এছাড়া স্টেডিয়ামে বসে খেলা দেখারও অনুমতি পেয়েছেন সৌদি নারীরা।
এদিকে বোরকা ঠেকাতে ‘ইনসাইড-আউট আবায়া’ হ্যাশট্যাগ দিয়ে বেশ কয়েকজন সৌদি নারী সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছবি পোস্ট করেছেন। এটি দেশটির নারীদের পোশাকের ওপর কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে একটি ব্যতিক্রমী প্রতিবাদ।
হয়তো অচিরেই সৌদি নারীরা হিজাব,বোরকা ছেড়ে পাশ্চাত্য পোষাকে ঘরে বাহিরে যেতে পারবেন। সৌদি যুবরাজও নারীদের প্রতি মৌন সমর্থন দিয়ে বলেছেন,' ইসলামে কোথাও বোরকা পরিধানের বাধ্যবাধকতা নেই।'
যাদু প্রদর্শন সৌদিতে হারাম ও নিষিদ্ধ ছিল।সৌদি সরকার ঘোষনা দিয়েছে, যাদু প্রদর্শনী চলতে পারে। সিনেমা চলত ঘরের ভিতর লুকিয়ে। এখন থেকে সৌদি তে প্রকাশ্যে সিনেমা প্রদর্শণ চলবে। এতে অবশ্য লাভবান হবে বলিউডের প্রযোজকরাই। কারন সৌদি আরবে প্রচুর ভারতীয়র পাশাপাশি বাংলাদেশ,পাকিস্তান,শ্রীলংকার লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে। যাদের একমাত্র বিনোদন ছিল ঘরে বসে হিন্দি সিনেমা দেখা। এখন হতে সিনেমা হলে প্রদর্শিত হবে সিনেমা।
এখন থেকে নারীরা বাড়ির বাইরের নানান সামাজিক অর্থনৈতিক কর্মকান্ডে অংশ নিতে পারবেন।ইতোমধ্যে নারীদের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বুলডগ ফাইট ছিল নিষিদ্ধ। তাও উঠে যাওয়ায় ককফাইটের মতন বুলডগ ফাইট আয়োজনে কোন বিধি নিষেধ আর রইলো না।
বর্তমান সৌদি সরকার ব্যাপক আর্থ সামাজিক পরিবর্তনে উদ্যোগ নিয়েছে। এসব উন্নয়নের প্রজেক্টে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। পাশ্চাত্যের আধুনিক চিন্তা ভাবনায় সৌদি সমাজ ঢেলে সাজানো হচ্ছে।
ধর্মীয় গোড়ামির বেড়াজালে আবদ্ধ রেখে একটা দেশের মানুষকে আটকে রাখা যায় না, যে কোন সময় বিস্ফোরন ঘটার সম্ভাবনা থাকে। ভেতরের মানুষের ক্ষোভের বিস্ফোরনের আগেই সৌদি রাজ পরিবারের শুভবুদ্ধির উদয় ঘটলো।সাধুবাদ।
প্রত্যাশা থাকল, সেখানে মুক্তচিন্তার স্বাধীনতার বিকাশ ঘটুবে।সাংবাদিক কামাল খাশোগির মতন আর কাউকে যেন প্রান দিতে না হয়। সৌদি থেকে কোন নারীকে পিতামাতার কাছে জীবনের অভাবে পালিয়ে বিদেশে আশ্রয় নিতে না হয়।আধুনিক চিন্তাধারায় সৌদি আরব এগিয়ে যাওয়ার সুচনালগ্নে শুভ কামনা।
এখন এ নিয়ে আমাদের দেশের কথিত ইসলামী চিন্তাবিদ, কাঠমোল্লাদের ফতোয়া কি হবে সেটাই ভাবছি।মোল্লাতন্ত্র, গোড়ামী,অন্ধত্ব, কুসংস্কার নিপাত যাক।জয় হোক মানুষের।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:০০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×