somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতের প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা ও কিছুকথা

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের দেশের অধিকাংশ মানুষ কথায় কথায় কেন যেন ভারত বিরোধীতা করেন বুঝি না । এরা ভুলে যায় মহান মুক্তিযুদ্ধের সময় সাতকোটি মানুষের জীবন বাচাতে ভারতের প্রত্যক্ষ অবদানের কথা। সেই ইতিহাস হয়ত তারা জানেও না কিংবা জেনেও না জানার ভান করেন। যাহোক লেখার মুল বিষয়ে যাবার আগে বন্ধুপ্রতীম এ দেশটির প্রজাতন্ত্র দিবসে আমার সকল ভারতীয় বন্ধু,স্বজন ও শুভাকাংখিদের শুভেচ্ছা।
গতবছর জানুয়ারী মাসে পাভেলের সাথে বহুল আলোচিত " পদ্মাবত" সিনেমা দেখতে গিয়েছিলাম ত্রিপুরা রাজ্যের আগরতলায়। সেই সময় বাংলাদেশের আখাউড়া রেল স্টেশন হতে নেমে রিক্সায় সীমান্তের দিকে যেতে থেমেছিলাম নারায়ণপুর গ্রামের পাকা রাস্তায়।
এ পথটি হলো বাংলাদেশ- ভারত সীমান্তবর্তী আখাঊড়া - আগরতলা সংযোগ সড়ক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় এ সড়কটি দিয়ে সহায় সম্বলহীন কয়েক লাখ শরনার্থী হেটে, ভ্যানে চড়ে আশ্রয় নিয়েছিল আগরতলায়।সেই সময়টায় এ সড়কটি ছিল সিমেন্টের ঢালাই করাএবং কোথাও কোথাও সেমিপাকা।এপ্রিল মাসে এ পথে শরনার্থীদের ঢল নামে। দু'পাশে তেমন বড় কোন গাছ না থাকলেও শরনার্থীরা সামান্য বিশ্রামের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বুক সমান বা মাথা উচু এসব গাছের ছায়ায় আশ্রয় নিয়েছেন।
ভারতের অনুন্নত রাজ্য ত্রিপুরার সাথে বাংলাদেশের মানুষের একটা আত্মীক সম্পর্ক বহুদিন আগে থেকেই বিদ্যমান।মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরা রাজ্য ২০ লক্ষ বাংলাদেশী শরনার্থীকে শুধু আশ্রয় দেয়নি, মুক্তিযোদ্ধাদের ক্যাম্প, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং, মেডিক্যাল ক্যাম্প, শরনার্থী শিবির স্থাপনসহ নানানভাবে সাহায্য করেছে।সেই সময় ভারতীয় সামরিক বেসামরিক অফিসার ও রাজনীতিবিদদের পদচারনায় আগরতলা গুরুত্বপুর্ন হয়ে উঠে বাংলাদেশের মুক্তিযুদ্ধ্বের জন্য।
সেই সময়টাতে ত্রিপুরা রাজ্যের জনসংখ্যা ছিল মাত্র ১৬ লাখ।অথচ তারা আশ্রয় দিয়েছে ২০ লাখ শরনার্থী। এখানে বিদ্যুৎ ছিল না।সন্ধ্যার পর ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত হয়ে থাকত আগরতলা। শরনার্থীদের চাপে কেরোসিন, খাদ্য সংকটে এখানকার জনজীবন অচল হয়ে পড়লেও ত্রিপুরাবাসী হাসিমুখে আন্তরিকতায় বরন করে নিয়েছিল শরনার্থীদের।
আমাদের মুক্তিযুদ্ধে ত্রিপুরাবাসীর অবদান, সেক্রিফাইস ছিল অতুলনীয়। তাদের এ অবদান ভুলে যাওয়া, অস্বীকার করা মানে চরম বিশ্বাসঘাতকতার শামিলই মনে করি।
রিপাবলিক ডে অফ ইন্ডিয়া উদযাপনের মুহুর্তে স্মরন করছি আমাদের মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শহীদ হওয়া সকল ভারতীয়দের।

ছবি পরিচিতি :

নীচের ছবিটি হলো নারায়ণপুরের বিখ্যাত আখাউড়া- আগরতলা সড়ক। মুক্তিযুদ্ধের সময় এ সড়কটি দিয়ে কয়েক লাখ শরনার্থী হেটে, ভ্যানে চড়ে আশ্রয় নিয়েছিল আগরতলায়।

ছবি ক্রেডিট: পাভেল

সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:৫৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

কোরআন-হাদিস মানতে বলার ওয়াজ একটি ভুল ওয়াজ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



সূরা: ৯ তাওবা, ১২২ নং আয়াতের অনুবাদ-
১২২। আর মু’মিনদের এটাও উচিৎ নয় যে (জিহাদের জন্য) সবাই একত্রে বের হয়ে পড়বে। সুতরাং এমন কেন করা হয় না যে, তাদের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×