লজ্জার মাথা খেলাম!
১২ ই এপ্রিল, ২০১০ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সমস্যাটা ছিল একটু আজিব

! একটি টিউশনি করাচ্ছি প্রায় ১ বছর হয়ে গেল। ছাত্র-ছাত্রীর (২ ভাই বোনকে পড়াই) পরিবারের অর্থনৈতিক অবস্থা আমার জানা মতে ভাল। এর আগে প্রতি মাসের ২-৩ তারিখের মধ্যেই আমার বেতন দিয়ে দিতেন। ওটা নিয়ে আমাকে কখনই চিন্তা করতে হতো না। উপরন্তু এমনও হয়েছে যে ওদের বা আমার পরীক্ষা থাকার কারণে পুরো মাস পড়াতে পারিনি বলে আমি বেতন নিতে চাইনি। কিন্তু আংকেল জোর করে বেতন দিয়ে দিয়েছেন অনেকটা সরকারি চাকরির মতো!
এই মাসের শুরু থেকেই আমি একটু অর্থনৈতিক টানাপোড়েনে আছি। কিন্তু টিউশানির বেতন পাবার কোন লক্ষণই দেখছিলাম না! শেষে বুঝতে পারলাম যে ব্যাপারটা ওদের খেয়াল নেই। কিন্তু আমার তো টাকা দরকার।
শেষে আজ লজ্জার মাথা খেয়ে ছাত্রীকে বলেই ফেললাম!
"ইয়ে... আংকেল মনে হয় আমার বেতনের কথাটা ভুলে গেছে... তুমি একটু মনে করিয়ে দিও তো...!"
লজ্জার মাথা কি একটু বেশীই খেয়েছি???!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন