somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যান্ডউইডথ চার্জ কি কমছে না!

১৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ১০ নভেম্বর বিডি নিউজ জানায় ব্যান্ডউইডথ চার্জ ৬০% কমে যাচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে নুতন চার্জ অনুযায়ী গ্রাহকরা সুবিধা পাবেন। সেই লক্ষ্যে গত ১৩ নভেম্বরের মধ্যে সবগুলো আইএসপিসহ, মোবাইল কোম্পানী এবং পিএসটিএন অপারেটরদের গ্রাহক চার্জ ধার্য করতে বলা হয়েছে। এ ধরনের নিউজ টিভি মিডিয়াতেও প্রচার হয়েছে। পরবর্তীতে ১১ তারিখে অনেকগুলি জাতীয় দৈনিকে এ খবরটি ফলাও করে ছাপে। আমরা আশায় বুক বাঁধতে থাকি এবার বুঝি ইন্টারনেট চার্জ কমে আসবে। কিন্তু আজকে বাংলাদেশ অনলাইনের একজন মার্কেটিং অফিসারের সাথে কথা বলে হতাশ হলাম। তিনি জানালেন যে, ন্যাশনওয়াইড ডাটা কমিউনিকেশনে চার্জ কমেছে। এটি কোনভাবেই ইন্টারনেট ব্যান্ডউইডথ চার্জের উপর প্রভাব ফেলবে না।

নিশ্চিত হওয়ার জন্য আমার আইএসপি ‘টেলনেট’ এর সাথে কথা বললাম। তারা জানালো নিউজটা তারাও দেখেছে বা পড়েছে। তবে এখনো কোন আনুষ্ঠানিক চিঠি পায়নি। পেলে অবশ্যই সেই অনুযায়ী ব্যবস্থা নিবে। আরেকটি আইএসপি ‘এক্সেসটেল’ এর সাথে কথা বললাম। তারা জানাচ্ছে যে ব্যান্ডউইডথ চার্জ কমছে না। তারা ইতিমধ্যেই চিঠি পেয়ে গেছে। সেখানে ব্যান্ডউইডথ চার্জ কমানোর কোন নির্দেশনা নেই।

একাধারে হতাশ এবং বিরক্ত হলাম। প্রথমত বিরক্ত হলাম বিটিআরসি’র উপর। এ ধরনের বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশনের জন্য। কেননা এতগুলো নিউজ মিডিয়া নিশ্চয়ই ভুল করতে পারে না। আর এরকম খবর প্রচারের পর বিটিআরসি নিশ্চয়ই ভুল শোধরানোর জন্য একটি কাউন্টার ম্যাসেজ পাঠাতে পারতো। তা না করে তারা চুপচাপ গিলেছে। দ্বিতীয়ত বিরক্ত হয়েছি আমাদের মিডিয়ার উপর। তাদের দায়িত্বশীল খবর পরিবেশনের ধরন দেখে। তারা নিশ্চিত না হয়ে এ ধরনের খবর প্রচার করতে পারে না। এখন গ্রাহক এবং আইএসপিগুলোর মধ্যে সম্পর্ক খারাপ হবে এটি নিশ্চিত। এক্সেসটেল জানাচ্ছে যে, এখন না হলেও জানুয়ারীর মধ্যে ব্যান্ডউইডথ চার্জ কমানোর ঘোষনা আসছে। অগত্যা আমাদের সেই দিনের জন্যই অপেক্ষা করতে হবে।

বিটিআরসিতে ফোন করেছিলাম। কোন খবর নেওয়া যায় কি না। আমি যেহেতু যায়যায়দিন-এ লিখি সেই পরিচয় দিয়েই ফোন করেছিলাম এবং এ ব্যাপারে দায়িত্বশীল কার সাথে কথা বলতে পারি জানতে চাইলে অপারেটর আমাকে জানালো যে এ জন্য অফিসে আসতে হবে এবং সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করতে হবে। টেলিফোনে জানা যাবে না। বিটিআরসি’র ওয়েবসাইটেও এ ব্যাপারে কোন তথ্য নজরে পড়ল না। বাংলাদেশ গভ: এর সার্ভিস এর থেকে আর ভালো কি হতে পারে।

আইএসপি ‘বাংলাদেশ অনলাইন’ থেকে পাওয়া বিটিআরসি’র সার্কুলারটি এখানে যুক্ত করলাম।



বিভিন্ন পত্র-পত্রিকায় যেসব নিউজ এসেছে তার লিঙ্ক:
প্রথম আলো
আমার দেশ
বিডি নিউজ
The Daily Star
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫১
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যুদ্ধ বিরোধী কবিতা: তোমরা বিড়াল হত্যার উৎসবে মেতেছো

লিখেছেন অর্ক, ০৫ ই মার্চ, ২০২৬ রাত ১২:৪২



আর আমি ভীষণ দুঃখ পেলাম দেখে
দল বেধে বিড়াল হত্যার উৎসবে মেতেছো
কুয়াশাচ্ছন্ন বরফসাদা হিম রাত শীতের
তোমরা বিরাটকার কালো আলখাল্লা পরা
উলের ভারি দস্তানা ও মুজো হাতে পা’য়ে;
পাশবিক উল্লাসে শীর্ণকায় শিশু বিড়ালটিকে
কামড়ে আঁচড়েহাঁচড়ে... ...বাকিটুকু পড়ুন

অমর একুশে বই মেলা: প্রযুক্তির যুগে ছাপার বই: প্রয়োজন, না কি স্মৃতির অবশেষ: নাকি সমন্বয়ের ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৫০


মানবসভ্যতার জ্ঞানভাণ্ডার দীর্ঘকাল ধরে বহন করে এনেছে মুদ্রিত বই। কাগজে ছাপা অক্ষরের বই একসময় ছিল জ্ঞানের প্রধান বাহন, সংস্কৃতির ধারক এবং বুদ্ধিবৃত্তিক চর্চার অপরিহার্য মাধ্যম। কিন্তু একবিংশ শতাব্দীর প্রযুক্তিনির্ভর... ...বাকিটুকু পড়ুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:২৫



জল পড়ে পাতা নড়ে- বলেছেন কবি
রবীন্দ্রনাথ ঠাকুর শৈশব বেলায়,
বালক মতিত্বে তাঁর কাব্যের ভেলায়
প্রাথমিক আরোহন কি চমৎকার!
যে হয় সে হয় মূর্ত সাফল্যের ছবি
শুরু থেকে। তার যাত্রা জীবন মেলায়
রাজকিয় হয়ে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি সরকার মেয়াদ পূর্ন করতে পারবে কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই মার্চ, ২০২৬ দুপুর ১:০৩



এখন বিএনপি সরকার ক্ষমতায়।
বিএনপির অতীত ইতিহাস মোটেও ভালো না। এরা যখন ক্ষমতায় ছিলো তখন শুধু দূর্নীতি করেছে। দেশের উন্নয়ন হয়নি। গত ১৭ বছর আওয়ামিলীগ বিএনপিকে কোনঠাসা করে... ...বাকিটুকু পড়ুন

Narrative warfare এর যুগে আপনাকে স্বাগতম

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই মার্চ, ২০২৬ রাত ৮:৩২


২০২৫ সালের মে মাসে যখন ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়ল, তখন দিল্লির একটি প্রেস কনফারেন্স রুমে দাঁড়িয়ে ছিলেন দুজন নারী সামরিক কর্মকর্তা। একজন হিন্দু, একজন মুসলিম। ক্যামেরার সামনে তারা কাঁধে... ...বাকিটুকু পড়ুন

×