ভোট দিতে যাবার আগে আরেকবার ভাবুন
২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সুপ্রিয় ভোটার ভাই-বোনদের প্রতি আমার আবেদন। আগামীকাল আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। আমরা সবাই আমাদের প্রিয় ব্যক্তি/দলকে ভোট দিব। কিন্তু আপনাদের প্রতি আমার আন্তরিক অনুরোধ, একটু খেয়াল করুন যে, মার্কা দেখে যেন ভোট না দেন। আগামী দিনে দেশ পরিচালনা করতে পারবে এমন ব্যক্তিকে ভোট দিন। সৎ ও যোগ্য ব্যক্তিকে আপনার মূল্যবান ভোটটি দিন।
এখানে ক্লিক করুন সুজন'র পক্ষ থেকে প্রতিটা আসনের জন্য একটি করে তুলনামূলক চিত্র তৈরি করা হয়েছে। সেখান থেকে তাদের তথ্য দেখে যাচাই করুন, কে ভালো আর কে খারাপ। নিজের বুদ্ধি, বিবেচনা দিয়ে সঠিক ব্যক্তিকে খুঁজে বের করুন। ভোটটা নষ্ট হবে মনে করে যিনি জিতবেন তাকেই ভোটটি দিয়ে আসবেন না। প্রার্থী সন্ত্রাসী, গদফাদার হতে পারে, দুর্নীতিবাজ-রাজাকার-স্বৈরাচার হতে পারে, মার্কার প্রতি অনুগত হয়ে দেশ ও দশের ক্ষতি বয়ে আনতে পারে এমন ব্যক্তিকে ভোটদান থেকে বিরত থাকুন। গত দুই বছরে এটা আমরা হারে হারে টের পেয়েছি যে, আমরা কেউই রাজনীতির বাইরে নই। রাজনীতি খারাপ হলে, পচে গেলে দেশও রসাতলে যায়। তাই রাজনীতিতে ভালো লোকের আবির্ভাব ঘটানো খুবই দরকার। আর এটা একমাত্র আমরা ভোটাররাই পারি। পারি তুলনামূলক ভালো প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে। আবার পারি 'না' ভোট দিয়ে সকল অযোগ্য প্রার্থীকে বাতিল করতে। ক্ষমতা এখন আমাদের হাতে। সিদ্ধান্ত নিতে হবে দ্রুত। গণতান্ত্রিক যোগ্য সরকার গঠিত হলে দেশ সঠিক পথে চলবে। দেশ এগিয়ে যাবে এবং আমরা হতে পারবো সেই গর্বিত দেশের মালিক।
নির্বাচন সংক্রান্ত তথ্য
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জুলাই ২০২৪ এর আন্দোলন ও তার পরবর্তী রাজনীতিকে ঘিরে বাংলাদেশে দুটি পরস্পরবিরোধী বয়ান দাঁড়িয়ে গেছে। আওয়ামী লীগের একটি বড় অংশ, বিশেষত শেখ হাসিনার অনুগত সমর্থকেরা মনে করে জুলাই ছাত্রজনতার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ১৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১৩

পুরো ব্যাপারটা আমার চোখে দেখা। আমার সামনে দিয়ে পুলিশের গুলিতে নিহত মাছ ব্যবসায়ী যুবকের লাশ গেছে রিক্সাভ্যানে করে। পিছনে স্বজনদের কান্না। ঢাকার সবচেয়ে গোলযোগপূর্ণ জায়গার একটিতে স্বশরীরে উপস্থিত থেকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০৭
⚽ হ্যালো আর্জেন্টিনা-বিদ্বেষী গাইস!
কেমন আছেন?
আপনাদের আজাইরা তত্ত্ব- সব কি প্রস্তুত?
আর্জেন্টিনার বিরুদ্ধে যত ভবিষ্যদ্বাণী, যত বাজি, যাদু-টোনা, কালো যাদু, আন্ধা জ্যোতিষ বিশ্লেষণ, প্রতিটি ম্যাচের আগে স্বঘোষিত ফুটবল বিশেষজ্ঞদের ঐশী বাণী- "আজ... ...বাকিটুকু পড়ুন
ফুটবল বিশ্ব কাপে : তারুন্যের জয় হোক !

গর্জনে ভরা গ্যালারি ওই, হঠাৎ যেন শান্ত হয়,তারুন্যর চোখে চোখ পড়িলে, থমকে দাঁড়ায় বিশ্বময়।
সোনার ট্রফির পিছে ছুটুক, জগৎ জুড়িয়া যত লোক,
আমার জীবনে...
...বাকিটুকু পড়ুন
এই পুরো বিশ্বকাপের আজকের ফাইনাল ম্যাচটিই আমি শুরু থেকে দেখলাম। যোগ্য ও ভালো খেলেই স্পেন বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছে। তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। পুরো খেলাতেই স্পেন তার আধিপত্য বজায় রেখে...
...বাকিটুকু পড়ুন