ভালো ছিলাম___
ভালো ছিলাম। নিজের মত, ডানাময়।
প্রাত্যাহিক মন ভালোর বিকিকিনির সুস্থ ক্রেতা ছিলাম। দ্রব্যাদির স্বাভাবিক মূল্যে বিস্বময় সুস্থ মন। হেট হয়ে আধামেলা দরজায় ফেরত যাওয়ার মত বনিক নই আমি। পাল তুলে ডাকি তাই তোমাকে। ওদিকে ভুল মাস্তুলে চোখে নাচে তোমার। আমার অভিমানি নৌকা পেছন ফিরে চায়।
ভালো ছিলাম। নিজের মত, ডানাময়।
এভাবে প্রারম্ভিক বর্তমান শেষে বিশ্লেষনের মাঠে এলোমেলো হয়ে যায় সব গুলি শিউলি। মালার সুতোর দিক ভুল করে ভুপতিত হয়। সে এক করুণ সুর! ইচ্ছের না ভাগ্যের এ পতন গুনে দেখার আগেই মন বিষিয়ে যায় কটকটে বিকেলের চাহনীতে। আরোও থেতলে দিয়ে পা ফেলি ঘরে।
একা অন্ধকারের স্যাঁতেস্যাঁতে প্রকষ্ঠের চেপে আসা দেয়ালের মাঝে দেই মাথা এলিয়ে। শুরু হয় স্মৃতি আর সম্পদের তুলনামুলক সাহিত্য। ওদিকে সারা রাত স্বপ্নেরা ঠকঠকিয়ে যায় দরজা। জন্জাল পেরুতে পেরুতে দরজা বন্ধই রয়ে যায় রোজ রাত।
আবার সকাল। আলোর ভেংচির ভয়ে চোখ মেলতে মেলতে আবারও শিউলির পতন। শুরু সেই একই সুর।
আসলেই ,ভালো ছিলাম। নিজের মত। ডানাময়।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।