শুনো ওহে প্রেমিক ভাই তোমাকে সুধাই
প্রেম যেখানে আছে লজ্জা-শরম নাই
প্রেমের বাড়ি যেখানে
হায়া-পর্দা নাই সেখানে।।
দুজনে দুজনে মিশে প্রেম (শুধু) খেলা খেলায়। ঐ
প্রেমের ঘায়ে গন্ধ নাই
ভাল আছে মন্দ নাই।।
কিরায় খাওয়া দেহে আছে (মেশ্ক) আম্বরে তা নাই। ঐ
প্রেমিকের মুখের থুথু
মধুতে নাই তত মধু।।
দুর্গন্ধময় মোজাও তাহার (যেনো) সুগন্ধে বোঝাই । ঐ
প্রেমিকের উদাম দেহ
নাই তাতে কামের মোহ।।
আছে তাতে প্রেমের দাহ (তাহা) পুড়তাছে সদাই। ঐ
ওই প্রেমে ধরছে যারে
ঘর ছাড়িয়া বন ভাদারে
ডুব দিছে তন ভুবনে (তাহারা) লোকালয়ে নাই । ঐ
০৫/১১/২০১৪ ইং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



