এখানে এই হোক।
এই হোক সমস্ত বুদ্ধিমানের কুটচক্রে।
প্রাসাদ জুড়ে উপাসনা হোক কোন বন্ধ্যা নারীর।
কালো আগুন ঘিরে নিতম্ব নাচাক
দ্বীপদ হায়েনাগুলো।
এখানে দীর্ঘ অপেক্ষার পর এই হোক।
আকাশে সূর্য সম্ভ্রম হারিয়ে,
কোন যুবতীকে বিশ্বাস করলে করুক।
শুধু লাশকাটা ঘরে আপ্যায়ন হোক তাদের,
যাদের ইস্পাতের জিহব্বা চেটে চলে ধর্মগ্রন্থগুলো।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


