somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার মধ্যবিত্ত স্বপ্ন

১৪ ই জুন, ২০১৫ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিসের পিওনের হাতেও ঝকঝকে স্মার্ট ফোন আর আমি অফিসার গোত্রীয় হয়েও ২ বছর ধরে দেখা স্মার্টফোন স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে পারছি না। সাধ, সাধ্য, সামাজিক অবস্থান, পরিবারের দায়িত্বের কথা ভেবে স্বপ্নটুকু বিসর্জন দিতে হয়েছে বারংবার। উচ্চবিত্ত আর নিম্নবিত্তের মাঝে পড়ে চিড়ে চ্যাপ্টা হয়ে যাওয়া জীবনের কত স্বপ্নই তো অঙ্কুরেই ধ্বংস হয়ে গেছে। কিছুই করার নেই। আবার নতুন করে স্বপ্নের বিজ বোনা, নতুন আশায় বুক বাধা।

ভেবেছিলাম জীবনের প্রথম বেতনের টাকায় মাকে ১ টা শাড়ি আর বাবাকে শার্ট কিনে দেব। নিজের জন্য কিনব ১ টা দামি ঘড়ি যার স্বপ্ন আমার বহুদিনের। আর বোনটার জন্য ১ গাদা চুড়ি আর টিপ। খুব কি বেশি বড় ছিল স্বপ্নটা?
কিন্তু বাস্তবতা যখন সজোরে কষে চড় লাগালো, দেখলাম মেসের আর সামনের চায়ের দোকানের দেনা শোধ, নতুন অফিসের জন্য কাপড়, জুতা কেনাতেই সামান্য বেতনটুকু আঙ্গুলের ফাঁক গলে হড়হড় করে চলে গেল...।।

কখনো ভেবেছিলাম কোন ১ দিন ছোট বোন টাকে কোন ১ উৎসবের আগে হাত ধরে নিয়ে বের হবো। বলবো "তোর যা ইচ্ছে আজ কিনে নে। আমি আছি। ব্যাঙ্ক ভাঙ্গা টাকায় যখন শখের খেলনাটা কিনতে পারিসনি, বুকটা ভেঙ্গে গেছিল রে সোনা। আজ মনের সুখে কিন।" বাধ সাধল সেই মধ্যবিত্তের সাইনবোর্ড। না পারি গরিবি হালে চলতে না পারি ধনীদের সাথে মানাতে...। যাই করি, সুধু কষ্ট আর ঋনের বোঁঝা ই বাড়ে। মাস শেষে মায়ের আচলে গিঁট দিয়ে রাখার মত ভাংতি পয়সাও হাতে থাকে না।

কখনও ভেবেছি ভালোবাসার মানুষটার হাত ধরে অনামিকায় একটা রিং পড়িয়ে দেব। কত খুশি হবে সে? সেই সুখ কল্পনায় কত রাত ঘুমিয়েছি ঠোটের কোনে মুচকি পরিতৃপ্তির হাঁসি নিয়ে। কিন্তু সে যেদিন এসে বলল আমার জীবনকে শুন্য করে দিয়ে তাকে চলে যেতে হচ্ছে...সত্যি কিছুই বলার ছিলনা তখন। শুধু চোখে ভাসছিল আমার বারংবার দেখা সেই স্বপ্ন, ওর ভালোবাসা মাখা চোখ...। আমি পারিনি। আমার সমস্ত স্বপ্নের জলাঞ্জলি হয়ে গেল। আমার ডেথ সার্টিফিকেটে সই করে সে চলে গেল আর কারো ঘর আলো করতে। অনেক কিছুই করতে ইচ্ছে হচ্ছিল। কিন্তু মধ্যবিত্তের ১টিই সম্পদ, আত্মসম্মান। সেটুকু বাচিঁইয়ে রাখতে আমি লড়ে গেলাম...নিজের সাথে, ভাগ্যের সাথে।

বারবার বিভিন্ন সরকারি বেসরকারি চাকুরীর দোর-গোড়া থেকে ফিরে আসতে হয়েছে। মাথা ঠুকেছি কত ঈশ্বরের দরবারে। তিনিও হয়তো মধ্যবিত্তের কথা ভাবেন খানিকটা নাক কুঁচকে। তাই আমাদের ভাগ্যও কখনও আমাদের হাত ধরেনি...।।

তাই আজ পিওনের হাতের দিকে তাকিয়ে ভাবি...আমার স্বপ্ন আমার হাত ছাড়েনি। একদিন আমারও হবে। সব হবে। হয়তো স্বপ্নের প্লট বদলাবে, বদলাবে চরিত্র। কিন্তু স্বপ্ন রয়ে যাবে, থেকে যাবে আশা। নতুন উদ্যমে স্বপ্ন দেখব। আজকের স্মার্ট ফোন হাতে আসেনি তো কি হল? পরের ভার্সন আমার পরের জেনারেশনের জন্য নিশ্চিত করে যাব...। এটাই আমার নতুন স্বপ্ন...।।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৫ বিকাল ৩:০৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×