।।রাজা পর্ব।।
ইহা বড়ই খাটি কথা এক্কেবারে ঠিক
আমি রাজা আমিই উজির
ধিক্ তোমাকে ধিক্।
।।প্রজা পর্ব।।
ভোটাই আমি, ভূটি ও আমি তুই বলবার কে?
বানিয়েছি আমার প্রভু, নে ভিক্ষা নে।
।।শাসন পর্ব।।
জনগনের ভোট পেয়ে মুই হইয়াছি যে রাজা
আমি খাবো কোর্মা পোলাও তুই খাবি চাউল-ভাজা।
।।শোষণ পর্ব।।
আমার হাতে রাজ্যের ভার করবো শোষন আমি
পাচটা বছর চুপ করে থাক করিসনে পাগলামী।
।।গনতন্ত্র পর্ব।।
একান্নজন রায় দিয়েছে রাষ্ট্র চালাই আমি
উনপঞ্চাশ চিল্লালে কী আমি তাতে থামি?
।।উপসংহার।।
খেলাম ভালো ছিলাম ভালো আছিলামতো খাসা
এলাম জেলে থাকছি জেলে বাধছি বুকে আশা।।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৭ রাত ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




