somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্বর যন্ত্র
নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

চল ছুটে চল, অনেক দূরে যেতে হবে, বহুদুরে......

১৩ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্যরকম একটা পৃথিবীতে বাস করছি, আবেগ ও ভালবাসার জংশনে। ছুয়ে দেখার সাধ্য নেই, কাঙ্ক্ষিত প্রত্যাশাগুলোও ধরা ছোঁয়ার বাইরে। ভীষণ সরু কিন্তু সুদীর্ঘ একটা পথ পাড়ি দিচ্ছি আমি, দু পাশে অবারিত খোলা মাঠ, জনমানবহীন ,শূন্যতার একাধিপত্য। গোধূলি বেলার মায়ামোহ মুগ্ধতা, গা ছম ছম করা শূন্যতা, দৃষ্টি সীমানার চতুষ্কোণ জুড়ে ঘনায়মান মেঘ, উদ্যত বাস্তবতা দেখে অভ্যস্থ তাই প্রকৃতির চোখ রাঙ্গানী আর বজ্রদ্যুতিতে শঙ্কিত নই। সম্বিতহীনভাবে বিক্ষুব্ধ বাতাসে বিরুদ্ধতার রাজত্ব ঘোষণা করেছি। আকাশের কোনায় কোনায় অশুভ শঙ্কা ঘনীভুত। হয়তো এবার ভিজে যাব অসময়ের বারিপাতে, ভয়টা জেঁকে বসেছে সারাটা অস্তিত্ব জুড়ে, যদি ঘূর্ণিবাতের দুর্ধর্ষ বাঁকে হারিয়ে যাই এই মুহূর্তে, কিংবা মাইলের পর মাইলেও পথের প্রান্ত খুজে না পাই। তারপরও এ পথে এসেছি আমি, শুনেছি এখানে সন্ধার পর ডাহুকের ডাক শোনা যায়, জোনাকি পোকারা রাত ভর দ্যুতি ছড়ায়, বুনো হাসের দল ঝাকে ঝাকে ঝিলের জলে সাতার কাটে, মাঝে মাঝে হিংস্র শেয়ালের পদচারনাও চোখে পড়ে। মেঘ ভাঙ্গার শব্দ, অঝোর বৃষ্টির শীতলতা, আর সবরকম অপশংকা উপেক্ষা করে দূর প্রান্তে চোখ মেলে এখানে বসে রইব রাতভর। কেন জানো? তোমার জীবন জুড়ে থাকা হাজারো আনন্দের ঝাঁঝালো উপত্যকা ডিঙ্গিয়ে তুমি যখন দেখবে চারিপাশটা জমাটবাঁধা আঁধারের অগ্নিপ্রপাত, কোথাও কেউ নেই, তোমার রঙ্গিন অরণ্যের বুক জুড়ে থাকা শেষ প্রজাপতিটাও আর তোমার রংরেনুতে মুগ্ধতা খুজে পায়না, যখন তুমি উপলব্ধি করবে তোমার আলো ভরা পৃথিবীতে হঠাৎ করে আঁধারের অন্তহীন সুড়ঙ্গ। ঠিক তখনি তুমি সম্বিত ফিরে পাবে, আমি জানি তুমি এ পথেই ফিরে আসবে, তাই আমার এই অন্তহীন অপেক্ষা, কখন দিগন্তরেখায় একটি আবছা অবয়ব জানান দেবে, আমি সমস্ত প্রতিকুলতাকে পিছু ফেলে , বৃষ্টিকে অগ্রাহ্য করে ছুটে যাবো সেই সে দিগন্তে, তোমার সমান্তরালে দাড়িয়ে, তোমার চোখ ঢেকে রাখা ভেজা চুল সরিয়ে তোমাকে বলবো হাত টা বাড়িয়ে দাও, আমি আছি তোমার পাশে, ভয় নেই তোমার... চল ছুটে চল, অনেক দূরে যেতে হবে, বহুদুরে......
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×