আকাশে তখনও সূর্য ওঠেনি,
ঘাসের পাতায় শিশির জমেছে,
তীক্ষ্ণ বাতাসে কেটে যাচ্ছে,
আবার ভেসে আসছে কুয়াশার মেঘ।
পথঘাট তখন সারা রাত্রিভর বিশ্রামের পর আড়মোড়া দিচ্ছে,
ঠিক সেসময় যদি দাড় কাকের চিৎকারে তোমার ঘুম ভাঙে,
ভেবনা আমি নিজেই দাড় কাক হয়ে এসেছি জানালার গ্রীলে
কারন আমিতো সারারাত ফোনে কথা বলে মাত্র ঘুমিয়েছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


