চাওয়া শুধু এইতো
২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবার তুমি সঙ্গে রবে,
আকাশ ভেঙে বৃষ্টি হবে!
ভিজবো দুজন অবিরত
একজোড়া এক কাকের মত
চাওয়া ছিল এই তো..
এই তো....
তুমি আছো গাল ফুলিয়ে,
আমিও আছি ;
আগের মতন,
অশ্রুসজল
সেই তো..সেই তো।
আবার তুমি বসবে পাশে,
খোলামাঠে সবুজ ঘাসে!
হাতের ওপর হাতটি রবে,
তোমার চুলের অন্ধকারে
সূযি্যমামার অস্ত হবে।
চাওয়া ছিল এই তো..
এই তো..
তুমি আছো রাণীর বেশে,
আমি আজো প্রজা সেজে ,
হয়না কিছু সেই তো...
সেই তো।
চৈতালী এক জোছনা রাতে,
মৌরী ফুলের গন্ধ মেখে !
রাত পেরুবে চুপিসারে ,
গোপন কোনো অভিসারে -
কথা ছিল এই তো ...
এই তো ..
তুমিও আছো, আমিও আছি ;
নেইকো তবু পাশাপাশি ,
জোছনা হলো চন্দ্রাহত-
আগের মত সেই তো
সেই তো ।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন
আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন