সুখে থেকো মা
০৭ ই মে, ২০১৬ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা-
আমি না তোমার ছেলে?
তবে কেন আমায় ফেলে;
দূর আকাশের তারা হলে?
আমায় তোমার মনেই পড়ে না ?
মা-
রাত্রি যখন নিশীথ হলে;
সব ছেলেরা মায়ের কোলে-
মাথা রেখে ঘুমিয়ে গেলে;
আমায় কে ঘুম পাড়াবে?
তুমিই বলো না!!!
মা-
আমার যখন একলা লাগে,
মৃত হবার ইচ্ছা জাগে;
কে তখন হাতটা বাড়ায়-
বুকে টেনে পাশে দাঁড়ায়;
তুমিই বলো মা।
মা-
যখন জ্বরের ঘোরে প্রলাপ বকি;
তৃষ্ণা চোখে তোমায় খুঁজি,
মাথার উপর হাতটা রেখে ;
'খোকা' বলে কেউ তো দাড়ায় না ।
মা-
ক্ষুধা নিয়ে তোমায় খুঁজি,
খাবার নিয়ে এলেই বুঝি,
আধপেটা পেট এমনি থাকে,
শুধু তুমিই আসো না ।
মা-
সন্ধ্যা নামে পাড়ায় পাড়ায়-
হাস্নাহেনা গন্ধ ছড়ায়;
তবু কোনো ফুলেই তোমার
গায়ের গন্ধ মিলে না ।
মা-
এতো কেঁদে কিবা হবে?
আমায় বোঝার তুমিই ছিলে;
তুমিই যখন ভুলেই গেলে,
আমি না হয় কষ্টে রবো-
সুখেই থাকো ভালো থেকো;
যেথায় থাকো না !
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৬ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন
আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন