somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ-মৌলিক কথোপকথন

১১ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



-আমাদের লেখা কবিতা গুলোয় হঠাৎ ভুল ধরা পড়ে।
-কি?
-বানান ভুল?
-অনুভূতি?
-নরকে যাবি?
-নরকে গেলে দেখা হতে পারে প্রেমিকার সাথে
তারা খুন করে থাকে হৃদয়,
আর হত্যা যেহেতু মহাপাপ। নরকে তাদের আরাধ্য স্থান।
-প্রেমিকের যখন মৃত্যু হয়? যদিওবা সেও করে থাকে খুন,
হতেই পারে কিন্তু তার জন্য বানানো হয়েছে ৭টি ভাগ
যেমন টা রয়েছে একটি হৃদয় যে ভালোবাসে,
যদিও ভালোবাসা বহুজাতিক।
বার বার মৃত্যু, অরু? এই অরু শুনেছিস আমায়?
আমি তোর চোখের দিকে তাকিয়ে বার বার মৃত্যু বরণ করি
পলক ফেলতে ভয় হয়, কিন্তু যেহেতু পলক ফেলতে হয়
তাও ইচ্ছে করে অনন্তকাল তাকিয়ে থাকি,
দেয়াল ঘড়ি কুকুরের মত চিৎকার করে।
-কবি? তুমি জানো? মেয়েরা অনায়াসে ১০০টি প্রেমিক (হৃদয়) কে খুন করতে পারে
কিন্তু কবিতার কাছে অসহায়।
-জানিস তোকে নিয়ে কবিতা লেখা হয়েছিল কোন এক বর্ষার রাতে
-বৃষ্টি হয়েছিল? -তাতো জানি না। আসলে মনে নেই
কিন্তু হ্যাঁ চোখে! তোর দিকে অপলক তাকি থাকার ইচ্ছে অনন্তকাল।
-ভয় হয় মৃত্যুর? -না। আসলে ভুল,
তোকে হারানোর সম্ভাবনা আছে যেহেতু।
বলা চলে হারানোর বেদনা ভয়ের কারণ
-আচ্ছা আমাকে নিয়ে একটা কবিতা লিখবে আবার?
-কেন? আমার এপিটাফে বসে আমাকে পড়ার খুব ইচ্ছা?
-বিশ্বাস করো? আমাকে না হয় খুলেই দেখ
সমাধির মত শূন্য রয়েছে জীবন কত কাল ধরে।
-জাতিস্মরে বিশ্বাস করিস অরু? জানিস পুরবো জন্মে আমাদের প্রেম হয়েছিল?
হয়েছিল এক উদাসীন সঙ্গম?
-তারপর?
-তারপর তুই চলে গেলি।
মিরপুরে রাস্তা বৃষ্টিতে ভিজে যায়। জন্মে তোকে পেয়েও কান্না পায়।
আমাদের প্রেম জমা থাকে কিছু টুকরো কাগজের অধিকারিত্তে।
-আমাকে মনে পরে? প্রেম জাগে?
-হুম প্রেম করে ছিলাম গত শীতে, তারপর কেটে গেল চারটি বছর তোকে না দেখে।
আচ্ছা নরকে দেখা করো। প্রেমিকারা না নরকে যায়?
আর তুমি কাটিয়ে দিলে চারটি বছর
তোমার সাথে দেখা হবে না হয় সেখানে, অনন্তকাল রবো কবিতায়।
*
অ-মৌলিক কথোপকথন || তাসফিক হোসাইন রেইযা ||
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×