somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রশ্নোত্তর ১: জাগরী কেন কেয়ারটেকার আমলে শুরু হয়েছিলো?

০৫ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাগরী অনির্বাচিত সরকারের আমলে শুরু হওয়াটা কিছুটা কাকতালীয়। আমি (রুবায়াত খান) ইউনিভার্সিটি থেকে পাস করে বের হই ২০০৮ সালে, এবং সেই সময়টাতেই কিছু কাজের মাধ্যমে আমার নিজের মতো কয়েকজনের সাথে পরিচয় হয় যাদের রন্ধ্রে রন্ধ্রে রাজনীতি, যারা দেশের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন, এবং কিছু একটা করতে ভীষন উন্মুখ। আমাদের মধ্যে কয়েকজন ছিলেন যারা এর আগে কাছাকাছি নানা উদ্যোগ নিয়েছেন বা তার অংশ ছিলেন, কিন্তু কোনটিই ঠিক তাদের আদর্শের পথে থাকে নি বলে বের হয়ে এসেছিলেন। এই কয়েকজন ভিন্ন ধ্যানধারনার এবং আদর্শ-তাড়িত মানুষের আলোচনার ফাঁকে ফাঁকেই জাগরী’র আইডিয়াটি জন্ম নেয়। ওই সময় আইডিয়াটি নিয়ে আমরা সবাই এতটাই excited ছিলাম যে শুধুমাত্র অরাজনৈতিক সরকারের আমল বলে থেমে থাকাটা সমীচিন মনে করি নি। বরং সঙ্গে সঙ্গে ঝাপিয়ে পড়ে জাগরী গড়ে তুলবার চেষ্টা করেছিলাম। নিশ্চিতভাবেই তখন যদি এরশাদ, খালেদা জিয়া কিংবা শেখ হাসিনার শ্বাসনামলও হতো তবেও আমাদের কাজকর্মে, উদ্যোগ, শ্রমে বিন্দুমাত্র কোন ফারাক হতো না। তবে যেহেতু তখন কোন কারনে একটা অনির্বাচিত, অগনতান্ত্রিক, আধা-সামরিক সরকার ক্ষমতায় ছিলো, কাজেই এই বিষয়টি নিয়ে প্রশ্ন আসাটা স্বাভাবিক এবং অবধারিত, এবং এটা মেনেই জাগরী’কে নিজের পরিচয় তুলে ধরতে হবে কেবল কাজ এর মাধ্যমে।

এবং আমাদের মনে হয় আমরা তা কিছুটা করেছিও। জাগরীর জন্মের পর আমাদের প্রথম কার্যক্রমটি ছিলো “আমার ভোট, আমার কথা”, যার মাধ্যমে আমরা ২০০৮ নির্বাচনে যুবসমাজকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলাম জেনে, বুঝে, সিদ্ধান্ত নিয়ে ভোটকেন্দ্রে যেতে। আমরা টি-শার্ট বানিয়েছিলাম, লিফলেট বিলি করেছিলাম, সারা দেশে ক্যাম্পেইন চালিয়েছিলাম, এবং একটি তথ্যচিত্র তৈরী করেছিলাম যুবসমাজের নির্বাচন-কেন্দ্রিক চিন্তাভাবনা নিয়ে।
তথ্যচিত্রটি এই লিংক এ পাবেনঃ

http://www.youtube.com/watch?v=snaUCMK2ETs

এর পর-ও বিভিন্ন সময়ে আমাদের নানা উদ্যোগের কোনটিই কোন একটি রাজনৈতিক দলের বা সমাজশ্রেণীর স্বার্থ-সংশ্লিষ্ঠ উদ্দেশ্য ছিলো না। কাজেই জাগরী'কে বিচার করা উচিত হবে তার কার্যক্রমের মধ্য দিয়ে (যদিও অবধারিত ভাবেই আমরাও ভুল ত্রুটি করেছি এবং করবো হয়তো), তার জন্মতারিখ দিয়ে নয়। আমার জন্ম এরশাদ-এর আমলে, তাই বলে কি আমি জাতীয় পার্টির সমর্থক?
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×