প্রথমেই আমার ব্যাক্তিগত পরিচয় দিয়ে শুরু করি। আমি আই-ইউ-বি থেকে ২০০৮ সালে পাশ করেছিলাম Population-Environment বিষয়ে। এর পর ২০০৮ এর শেষের নির্বাচনের সময় আমি নিউ-এজ পত্রিকার হয়ে কাজ করি কিছুদিন – ইলেকশান বিষয়ে একটি ওয়েব পোর্টাল হয়েছিলো ওটির প্রজেক্ট ডিরেক্টর হিসাবে। তারপর আমি ClickDiagnostics (http://www.clickdiagnostics.com) নামে একটি নতুন টেলিমেডিসিন কোম্পানিতে কাজ শুরু করি, এবং এখনো সেখানে আছি বাংলাদেশের Country Director হিসাবে। অবশ্যই এই পুরোটা সময় এসব পেশার পাশাপাশি জাগরী করে এসেছি নেশা হিসেবে। এই বছর অগাস্টে আমি মাস্টার্স করতে যাচ্ছি আমেরিকায়, লোক প্রশাসন এবং আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে।
জাগরী’তে আমরা সবাই এরকম সাধারণ যুবক-যুবতী (কর্মজীবি/বেকার), ছাত্র-ছাত্রী বা টিচার – ঢাকা ইউনিভার্সিটি থেকে কয়েকজন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ-সাউথ, আই-ইউ-বি সব জায়গা থেকেই আছি মোটামোটি। সবার পড়াশোনা ভিন্ন ভিন্ন বিষয়ে, পেশাগত ভাবে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কাজ করি, এবং রাজনৈতিক মতাদর্শেও অনেক ভিন্নতা আছে (যেমন পুরোদস্তুর বামপন্থী, তেমন “বুর্জোয়া” ডেমোক্র্যাট এবং পুজিবাদ-বিশ্বাসী)। আমাদের শুধু একটা জায়গায় প্রচন্ড মিল…আমরা সবাই দেশকে ভালোবাসি, দেশের জন্য কিছু করতে চাই মনে-প্রানে, এবং প্রথাগত রাজনীতিতে এবং এখনকার দর্শন-চিন্তা-আদর্শ বিবর্জিত রাজনৈতিক চর্চায় কোন আশা খুজে পাই না। দল না করেও যে রাজনীতি করা যায়, রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলা যায় এই আদর্শিক চিন্তা এবং অবস্থান থেকেই আমরা জাগরী শুরু করেছিলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


