কিউটের ডিব্বা...
আঙ্কেল কী করেন?
আম্মু ফেইসবুকে লিখছি...
ধোর আঙ্কেল, তুমি তো চেয়ারে বসে আছো
না আম্মু আঙ্কেল কীবোর্ড দিয়ে লিখছি
আঙ্কেল ফেইসবুক কী?
আম্মু এটা অনেক বড় একটা বই...
তুমি বইয়ে লিখছো!!!
এমন সময় কিউটের ডিব্বার আম্মু ওকে ডেকে নিয়ে গেলো
তার কিছুক্ষণ পর ই কিউটের ডিব্বার কান্নার আওয়াজ
দৌড়ে গিয়ে দেখি
কিউটের ডিব্বা ওর বইয়ে লেখা শুরু করছে
আর ওর আম্মু এই কান্ড দেখেই মাইর শুরু
ওর আম্মু বললোঃ বইয়ে লিখছো কেনো?
কেঁদে কেঁদে ও বললোঃ আঙ্কেল বইয়ে লিখছে তাই আমিও বইয়ে লিখছি
ওর আম্মুঃ ধোর বোকা, তুমি দেখেছো তোমার আঙ্কেল বইয়ে লিখছে?
হ্যাঁ, আমি দেখেছি তো...
আমাকে দেখা মাত্র কিউটের ডিব্বাঃ আঙ্কেল তুমি বইয়ে লিখো না
আমি বললামঃ হ্যাঁ, আম্মু আমি বইয়ে লিখি, কিন্তু ওটা তো ফেইসবুক!
আমি আর ওর আম্মু তো হাসতে হাসতে শেষ.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

