কিডি কিন্তু এখন খুব পাজি
==================
কিডি ক'দিন ধরে দেখতে পাচ্ছে।
আমি বাসায় আসার সময় বা বাইরে বের হবার সময়
আমার কানে মেক্সিমাম সময় ফোন ধরা থাকে।
ইদানিং খুব একটা কথাও বলি না কিডির সাথে।
দেখা হলে শুধু বলিঃ আম্মু কেমন আছো... এই পর্যন্তই।
কিন্তু বিষয়টি তার কাছে যে খুব একটা ভালো লাগছে না।
তা আমি কাল হারেহারে টের পেলাম।
আমি বিছানায় শুয়ে ফোনে কথা বলছি ও আমার কথাগুলো শুনছে।
একটা সময় চুপচাপ আমার বালিশের কাছে এসে মাথার চুলগুলো আলতো করে এলেমেলো করে দিলো।
মনে মনে ভাবছি কিডি কত ভালো
যার সাথে ফোনে কথা বলছিলাম তাকে বললামঃ
কিডি খুব ভালো
কান থেকে এয়ার ফোন খুলতে যাবো
এমন সময় কিডি এয়ার ফোন খুলে ফোন নিয়ে দৌড় রুমের বাইরে গেলো
কল কাটেনি তখন ও ওপাশ থেকে হ্যালো হ্যালো বলছে।
কিডি ফোন কানে নিয়ে ওকে বলেঃ
এই পাজি মেয়ে তুমি আঙ্কেল কে আর কখনো ফোন দিবা না,
এখন আঙ্কলে আর আমাকে আদর করে না
সব আদর তোমাকে দিয় দেয়
আমি তো পুরাই বেকুব :o
দৌড়ে কাছে গিয়ে বললামঃ ফোনটা দাও আম্মু
কিডিঃ না দিবো না
আমি অসহায়ের মতো কিছুক্ষন দাঁড়িয়ে ওর কান্না করা দেখলাম
সত্যিই এ ক'দিন কিডির প্রতি আমি অবিচারই করেছি...
পরক্ষনেই কিডি ফোনটা একটা আছাড় মেরে ভেঙে ফেললো, তাও কষ্ট লাগলো না
মনে হলো এটাই আমার প্রাপ্য ছিলো। তাও ও একটু শান্তি পাক...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

