somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিউটের ডিব্বা যেমন কিউট ওর মনটা আরো বেশি কিউট

১৯ শে জুলাই, ২০১৬ রাত ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিউটের ডিব্বা যেমন কিউট ওর মনটা আরো বেশি কিউট
------------------------------------------------------------------
বিকেলে বাসায় ফেরার পর দেখি কিডির মন খারাপ। ওর মন খারাপ থাকলে সে কারো সাথে কথা বলবে না। চুপচাপ থাকবে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকবে জানালার গ্রিল ধরে। তখন তার কানের পাশে গিয়ে ফিস ফিস করে কথা বলতে হয়। যখন তার মন খারাপ থাকে তখন সে এমন কিছু প্রশ্ন করে, যার উত্তর অনেক সময় আমারও জানা থাকে না। আজ তার মন খারাপ ছিলো কারণ তার পড়তে ইচ্ছে করছিলো না। সে ছাদে যাবে। কিন্তু তাকে নিয়ে যে কেউ ছাদে যাবে, সেই সময়টুকু কারো হাতে নেই। বাসার সবাই অনেক বকা ঝকা করলো। এই বিষয়গুলো সে কখনো মেনে নেয় না।
সে আমাকে জড়িয়ে ধরে বললোঃ
পাপ্পা চলো তুমি আর আমি বাসা ছেড়ে চলে যাবো।
আমিঃ কেনো আম্মু? কে বকেছে?
কিডিঃ আচ্ছা পাপ্পা বলোতো আমি কি প্রতিদিন ছাদে যাই?
আমিঃ না তো! কে বললো!
কিডিঃ আমি কি নিয়নের মতো পড়া চোর?
আমিঃ না তো! তুমি তো গুড গার্ল
কিডিঃ তাহলে আমাকে আজকে কেনো ছাদে নিয়ে গেলো না। আমি এই বাসায় থাকবো না। ওরা সবাই সব সময় খালি পড়ো পড়ো বলে। আমি আর এই বাসায় থাকবো না :( চলো তুমি আর আমি নানা ভাইয়ের বাসায় চলে যাবো। পড়া শেষে প্রতিদিন ছাদে গিয়ে খেলবো আর তোমার গল্প শুনবো। ওরা সব পচা গল্প জানে না কিচ্ছু না খালি পড়ো পড়ো বলে =D
আমি কিছুক্ষণ নিরব থেকে বললামঃ
তুমি তো এখন বড় হয়ে গেছো। কেউ বকলে সোজা পাপ্পাকে ফোন দিয়ে বলে দিবে। আমি সবকটাকে বাসা থেকে বের করে দেবো।
কিডিঃ না না থাক। ওরা সবাই মন খারাপ করবে কষ্ট পাবে। তুমি ওদের বলে দিবে আমি পড়া চোর না। আমাকে যেনো আর না বকে।
আমিঃ ঠিক আছে আম্মু :) চলো এখন ছাদে যাই।
কিডিঃ না এখন পড়তে বসবো। কাল তোমার সাথে বিকেলে ছাদে যাবো।

আর কী বলবো। আমরা মাঝে মাঝেই এদরে সাথে এমন অবিচার করে থাকি। কিন্তু আমাদের সবার উচিৎ এদের কে সময় দেওয়া এবং বুঝার চেষ্টা করা
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৬ রাত ৩:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×