কিউটের ডিব্বার মাথায় অনেক বুদ্ধি
===========================
গতকাল বাসায় এলো টুকটুকি। টুকটুকি দেখতে ভীষণ মিষ্টি। টুকটুকিকে সবার চেয়ে বেশি পছন্দ করে কিডি। কিডি ওকে দেখলেই তার সাথে নিয়ে সব কিছু এক এক করে দেখাবে। কিডির ফুলের বাগানে অনেক গোলাপ ধরেছে এবার।
তাই কিডি টুকটুকির হাত বার বার টেনে ধরে বলছেঃ আন্টি, চলো না বাগানে যাবো
এতোদিন পর টুকটুকি এলো বাড়িতে, তাও কারো সাথেই কথা বলতে দিচ্ছে না কিডি।
তা টুকটুকি কিডির অনুরোধ রাখার জন্য সবার মাঝ থেকে উঠে গেইটের সামনে আসলো।
এমন সময় কিডি টুকটুকির হাতটা ছেড়ে দিয়ে বললোঃ
তুমি এখানে দাঁড়াও, কোথায় যাবে না কিন্তু আমি এক্ষুণি আসছি।
এই বলে কিডি এক দৌড়ে বাসার ভেতরে ঢুকলো...
তারপর বাইরে এসে টুকটুকি কে বললোঃ আন্টি শোনোতো
টুকটুকি বললোঃ কী?
কিডিঃ সবাই শুনবে তুমি কাছে আসো
টুকটুকিঃ ও তাই! আচ্ছা এই যে আমি তোমার সামনে এবার বলো
কিডির কাছে গিয়ে বসলো টুকটুকি।
অমনি কিডি টুকটুকির কপালে একটা কাজলের ফোটা দিয়ে দিলো!
টুকটুকি তো অবাক!
কিডিকে টুকটুকি বললোঃএটা কী দিছো?
কিডিঃ শুনো আমি খুব সুন্দর না ?
টুকটুকিঃ হুম তুমি তো অনেক সুন্দর
কিডিঃ আম্মু বলছে যারা খুব সুন্দর তাদের কপালে কাজলের ফোটা দিতে
কিডির এই কাজ আর কথা শুনে বাসার সবাইতো হাসতে হাসতেই শেষ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

