কিডিকে নিয়ে লেখা প্রথম কবিতা।
ও আজ রাতে জ্বালাতন করছিলো
-------------------------------------------
বলোতো, আমি তোমার কে!
================
বলোতো, আমি তোমার কে?
তুমি
তুমি আমার চোখের আলো,
তুমি রাতের চাঁদ।
রাত জেগে আমার সাথে কেনো করো রাগ?
ধুর, সত্যি করে বলো, আমি তোমার কে!
তুমি
তুমি আমার চড়ুই পাখি,
তুমি বিড়াল ছানা।
রাত হলেই আমায় ছাড়া যায় না থাকা একা?
বলো না, আমি তোমার কে!
তুমি
তুমি আমার সোনা মানিক,
তুমি দেশের রাজা।
এখন তুমি না ঘুমালে দেবো তোমায় সাজা।
মারবো কিন্তু, বলো আমি তোমার কে?
তুমি
তুমি আমার লক্ষী পাখি,
তুমি খোদার দূত
পাশে এসে না ঘুমালে ধরবে তোমায় ভূত।
আমার বলা শেষ হতে না হতেই দৌড়ে এসেই...
না না আঙ্কেল আমি ভূত ভয় পাই
চলো ঘুমাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

