somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম থেকে শেষ পাতায় ঠাঁই পাওয়া রসু খাঁ : আমাদের পুরুষতন্ত্রের একজন ...

১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.

রসু খাঁ। একজন বিকৃত রুচির সিরিয়াল কিলার বা প্রথম আলো'র (স্বঘোষিত দেশের শীর্ষস্থানীয় দৈনিক!) ভাষ্যমতে 'ক্রমিক খুনি'। ১১ জন দরিদ্র নারীকে নির্বিচারে খালের পানিতে চুবিয়ে হত্যার পর একটি সিম কার্ডের সূত্র ধরে পুলিশ গ্রেপ্তার করে তাকে। বাংলাদেশের পুলিশ যে অন্যান্য দেশের পুলিশ ডিপার্টমেন্টের চাইতে কম দক্ষ না - এ ঘটনা তারই প্রমাণ দেয়। যদিও বাংলাদেশের পুলিশ ঘুষ খেয়ে ভূঁড়ি বানাতে পছন্দ করে এবং থানায় আশ্রয়রত অনাম্নী কিশোরী, ভাগ্যদোষে অসহায় নারীদের ধর্ষণ করে ব্যাপক মজা পায়... এবার তাদের সাত খুন না হয় মাফই করা হলো কেননা, রসু খাঁ'র মতো এত্তো বড় (হাত দু'টো কত বড় করবো বুঝে উঠতে পারছি না!) একজন সিরিয়াল কিলার, অসুস্থ মানসিকতার খুনী, যে কি-না আধুনিক সাংবাদিকদের "নেক্সট টার্গেট কে ছিলো?" টাইপ আধুনিক প্রশ্নের জবাবে হিন্দি সিনেমার ডায়ালগ মারে, "সেটা ঠিক করার আগেই তো পুলিশ আমাকে ধরলো..." এহেন একজন ব্যক্তি যে দুই-দুইবার রিমান্ড খাবার পরও বিশেষ ভঙ্গিতে ছবি তোলার জন্য পোজ দেয়, তাকে ধরে ধোলাই দেবার জন্য সাবাস দেশি পুলিশ! যে পুলিশ রাজনৈতিক সন্ত্রাসীদের জন্য না, ছাপোষা ক্যাডার-টেন্ডারবাজদের জন্য আশীর্বাদস্বরূপ, রাজনৈতিক আমলাদের পদলেহনকারী... তারা রসু খাঁদের ক্ষেত্রে এক্কেবারে "রাফ এন্ড টাফ"! নো স্যাক্রিফাইস! ওনলি ক্রসফায়ার এন্ড এনকাউন্টার! ফায়ার... (রসু খাঁকে নিয়ে এত দলাই-মলাই না করে তাকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করাটাই কী যুক্তিসঙ্গত নয়?- অনেকের মতামত!)

২.

রসু খাঁ মহাশয় কয়েকদিন ধরেই প্রথম আলো'র প্রথম পাতায় ঠাঁই পেয়ে এসেছেন। প্রথম আলো তাকে হেডলাইন করে এক প্রকারের "অ্যান্টি হিরো : লেডি কিলার" বানিয়ে দিলো! এখন সেই অ্যান্টি-হিরো'র আশ্রয় হবে শেষ পাতায়, তাও খবরের সবটাই রিমান্ডে ভর্তি থাকবে, কোনো আপডেট এই যেমন: থানার কোনো মহিলা পুলিশের ওপর আক্রমণাত্মক হয়ে পড়া কিংবা কামড় দিতে চেষ্টা করা, মহিলা ওয়ার্ডে ঢুকে পুলিশ দ্বারা ধর্ষিত নারীদের পুনরায় ধর্ষণ করার চেষ্টা করা- ইত্যাদি না পাওয়াতে অনেককেই অসন্তুষ্ট দেখছি! শ্রদ্ধেয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ভাষ্যমতে, আমরা (বাংলাদেশিরা) গোল্ডফিশ জাতি! গোল্ডফিশ এর স্মৃতিশক্তি খুবই কম, কয়েক সেকেণ্ড মাত্র... আর আমাদের স্মৃতিশক্তি দুই কি চার মাস... তারপর কোথায় রসু খাঁ, কোথায় আকবর আলী খাঁ... সবই এক ঘাটের পানি হয়ে যাবে আমাদের কাছে এবং প্রিয় পত্রিকা 'প্রথম আলো'র কাছেও! এই ট্রিকস টা যেমন প্রথম আলো'র মতো পত্রিকাগুলো জানে, তেমনি আমাদের পলিটিশিয়ানরাও জানেন! আজ লেখা-লেখি হবে, মানুষ প্রভাবিত হবে, সেন্টিমেন্টাল হয়ে হাত-পা ছুঁড়বে, কাল থেকে আবার সব কুল...

৩.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সানোয়ার হোসেন (তার কুকর্মের জন্য জানোয়ার হোসেন নামে সুপরিচিত) এক ছাত্রীকে ধর্ষণ করার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন মহান শিক্ষক মহোদয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নি, বরং 'শিক্ষক দ্বারা ধর্ষণ' অনেকটা সমর্থনযোগ্য বার্নিং কোয়েশ্চেন হয়ে উঠছিলো, তখন ছাত্ররাই তাকে গণধোলাই দিতে শুরু করে। আইন অনেক সময় নিজের হাতেই তুলে নিতে হয় - যদি না আইনের প্রয়োগ থাকে, নামেমাত্র আইন থাকে। লাভটা কী হলো? যারা তাকে গণধোলাই দিলো পরবর্তীতে কি তাদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা জন্মাবে না? আর কর্তৃপক্ষের এই একটা করলে আরেকটা ফ্রি অফারে জানোয়ার সাহেব যে আরো একজনকে ধর্ষণ করবেন না, এর গ্যারান্টি কতটুকু? রাস্তা-ঘাটে ছিনতাইকারি, চোর-ছ্যাঁচোড় ধরা পড়লে পাবলিক একত্রিত হয়ে সেইখানেই তাদের জানাজা পড়ে, আই মিন সেইখানে গণধোলাই দিয়ে তাদের হত্যা করা হয়, কোনো কোনো আধমরা করে পুলিশের হাতে সোপর্দ করা হয়... কেন? ঐ যে বললাম, আইন কখনো কখনো নিজের হাতে তুলে নিতে হয়! রসু খাঁর মতো অনেক রসু খাঁ এই দেশে আছে, স্টিল নাউ দে কমিট ক্রাইমস! কাদের দাপটে, কাদের আশ্রয়ে রসু খাঁ জঘন্য অপরাধ করলো, নিরপরাধ নারীদের হত্যা করলো সেটা বিবেচ্য বিষয়। এরশাদ শিকদার যখন মনের খায়েশ মিটিয়ে রাজনৈতিক আশ্রয়ে কুকীর্তিগুলো করতো তখন প্রশাসন নীরব ছিলো। তা না হলে এত অঘটন সে কীভাবে, কার আশ্রয়ে করলো? তার কত বছর পর বিচার হয়েছিলো মাফিয়া ডন এরশাদ শিকদার এর, যে কুমির দিয়ে, হাঙর জাতীয় মাছ দিয়ে জ্যান্ত মানুষ খাওয়াত! তার মৃত্যু হলো সাধারণ - ফাঁসি! তাও অনেক প্রহসনের পর... আর জানোয়ার হোসেনদের মতো ভদ্র ক্রিমিনালদের তো কোনো অপরাধই ধর্তব্যের মধ্যে পড়ে না, কেননা তারা যে শিক্ষক, জ্ঞানী, বুদ্ধিজীবী প্রভৃতি! হোসেন আলী, একজন কিশোরীকে ফুঁসলিয়ে ধর্ষণ করে ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেইল করেছিলো, পরে আইনগত ব্যবস্থা নেয়া হলে ভিডিও ক্লিপটা জব্দ করা হয় এবং নিষিদ্ধ ঘোষিত হয় (নিষিদ্ধ জিনিসে আগ্রহ বেশি মানুষের!) পুরুষতান্ত্রিক এই সমাজে নারীরা এখনো অবহেলিত, নির্যাতিত, অনিরাপদ : এদের সাথে রসু খাঁর পার্থক্য কোথায়? একটা জায়গায়, আপাতত রসু খাঁ কার আওতাধীন, সেটা জানা যায়নি এখনো, আদৌ সে কোনো অপরাধী সংগঠনের সাথে জড়িত কি-না এটা যেমন অস্পষ্ট, তেমনি এটা জানা গেলেও আমরা জানবো কি-না (প্রথম আলোর মাধ্যমে!) সেটা কতটুকু সত্য, সেটাও অস্পষ্ট...

৪.

রসু খাঁর বিচার হোক আইনগত প্রক্রিয়ায়, কারো আপত্তি নেই, কিন্তু এ জাতীয় খবরে মানুষকে শিউরে না দিয়ে, ফ্রেকিং নিউজ হিসেবে বিজনেস না করে, বোঝানো হোক যে, এই দেশেও পাশ্চাত্য ভাবধারায় বিশ্বাসী ক্রিমিন্যাল আছে। রসু খাঁ সব নারীকে হত্যা করেছে পানিতে চুবিয়ে, কেননা, সে প্রথম তার নিকটাত্মীয় দেখেছে স্ত্রীকে পানিতে চুবিয়ে হ্ত্যা করতে! সেখান থেকেই সম্ভবত ব্যাপারটা রসু খাঁর মাথায় ঢুকে যায়। তবে সঙ্গত কারণেই প্রশ্ন আসে, ব্যাটা তার বউকে হত্যা করলো না কেন? দেখা গেলো, যারা রসু খাঁকে হিউমিলিয়েট করার চেষ্টা করেছে, রসু খাঁ তাদেরই খুন করেছে (ব্লগার ভাববেন না, আমি রসু খাঁকে পুরোপুরি ডিফেন্ড করার চেষ্টা করছি) তার ছেলেকে একজন ধমক দিলে, তাকেও সে পানিতে চুবিয়েই খুন করেছে! এই জাতীয় খুন বাংলাদেশের পুলিশও যেমন করে, রাজনৈতিক মতাদর্শী সন্ত্রাসীরাও করে, তেমন করে পাষণ্ড স্বামীরা, যৌতুকের জন্য স্ত্রীদের খুন করে লাশ গুম করতেও দ্বিধা করে না। কাজেই সব মিলিয়ে, প্রথম আলো'র মতো রসু খাঁকে অন্যান্য মানসিক অপরাধীদের চাইতে আলাদা করে করে দেখার কোনো প্রয়োজন মনে করছি না। বরং এটা সত্য যে, এমন রসু খাঁ অনেক আছে। তারা আমাদের সমাজেরই অংশ এবং হৈ-হৈ-রৈ-রৈ স্বভাব বাদ দিয়ে, আবেগবর্জিত হয়ে এই জাতীয় খুনের ঘটনাকে সেভাবেই দেখা উচিত রুমি-সিমি-ত্বিষাদের ঘটনাকে যেভাবে দেখা হয়েছে। পত্রিকাওয়ালাদেরও ব্যাপারটা উপলব্ধি করে প্রথম পাতায় মুখরোচকভাবে এ জাতীয় ঘটনা না ছেপে অন্য কোনো পাতাতেই ছাপা উচিত। সরকার এবং তদসংশ্লিষ্ট মহল রসু খাঁ সম্পর্কে কী বলেন (যদিও তারা সিরিয়াল কিলার বা খুন কী জিনিস বোঝেন কি-না জানা নেই!) সেটাও ধর্তব্যের মধ্যেই পড়ে। আমরা চাই না, এ ধরণেই রসু খাঁর জন্ম হোক আবার তবে এটাও সত্য আমাদের সবার ভেতরেই একজন রসু খাঁ বাস করে! পুরুষতান্ত্রিক এই সমাজে নারী পদে পদে ধর্ষিত, লাঞ্ছিত... এই সত্য আঙুল তুলে দেখিয়ে দেয় রসু খাঁ কিংবা তার মতো ঘাতকেরা। এর চেয়ে বেশি আর কিছুই নয়।

বি.দ্র: সম্ভবত বসুন্ধরা সংক্রান্ত খবর লিড নিউজ হওয়াতে রসু মহোদয় প্রথম পৃষ্ঠা থেকে বাদ পড়েছেন!
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৩
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×