বর্ষাবরণে পূর্ণিমা

বর্ষাবরণে পূর্ণিমা
দিগন্তের শেষ সীমানায়
যেখানে হারিয়ে গিয়েছিল
উত্তাল সূর্যের শেষ রশ্মিগুলো
ঠিকই চাঁদের সুরভি ছড়ায়
অশ্রুসিক্ত দুচোখের দৃষ্টি সীমানায়
মোলায়েম সেই রুপালি আলো
ভাল লাগে, খুবই ভাল লাগে।
আর তো কয়টা দিন
আসছে ফিরে আবার
বর্ষার গুরুগম্ভীর অথচ আশ্চর্য
পবিত্ররুপী সেই পূর্ণিমার মেঘমাখা আলো।
রুদ্র
জুলাই ৫, ২০১৬।
বাকিটুকু পড়ুন
১ টি
মন্তব্য ১২১ বার পঠিত ১



