
চাঁদের পরিপূরক কিছু কথা
অনুভব করছিলাম
চারিদিকে আঁধার অশ্লীল কালো,
পূব আকাশে চাঁদের প্রথম রশ্মি
দেখতে পাবার আগে
থাকুক না পৃথিবী আরেকটু আঁধার।
কালো সেই পথ ধরে
স্মৃতির বইটা খুলে পড়ে দেখি
সেই পুরান কথাগুলো
আবার সেই
ধুসর স্মৃতি ক্লান্ত দিবসের শেষে
ফিরে আসা পূর্নিমার আলো।
জৈষ্ঠ্যের অকস্মাৎ বৃষ্টি বাতাস
জ্যোৎস্নার শরীরের স্বাদ যেন।
নাহ।
নিশ্বাসগুলো আবার
অনেকটা ভারি হয়ে এসেছে ।
রুদ্র
মে ২৯, ২০১৬।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৬ দুপুর ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


