somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়েব কমিক রিভিউঃ এলেনা

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ভার্জিনিয়া অঙ্গরাজ্যের কোনো একটা গ্রামের বাসিন্দা বৃদ্ধ কার্ল। ৬০-৭০ এর মাঝামাঝি বয়সী এই লোক সামাজিকতা খুব একটা পছন্দ করেন না। বাইরের কারো সাথে তার আন্তরিকতা নেই, প্রতিবেশিদের সাথে মেলামেশা নেই। হয়তো বা তার এই ব্যাবহারের কারণ হল তার জন্মগত প্রতিবন্ধকতা, এক পা খোঁড়া। অথবা বুড়ো তার সুন্দরী বউটাকে মানুষের সামনে আনতে চায় না। কে জানে।

একদিন হল কি এক অতিউৎসুক প্রতিবেশি তার দরজায় উঁকি মারলো। সেদিন আবার বুড়ো কার্ল আর তার স্ত্রীর অ্যানিভার্সারি। কার্ল তার স্ত্রীকে নিয়ে ক্যান্ডেললিট ডিনার করল। তারপর গ্রামোফোনে পুরনো দিনের গানের সাথে নাচলোও দুজন। কিন্তু তার বউকে বসে থাকতে দেখা গেল হুইল চেয়ারে। উৎসুক প্রতিবেশি উঠানের দেয়ালের উপর উঠে দেখতে লাগলো কার্ল কিভাবে তার অনড় স্ত্রী এলেনা কে নিয়ে নেচে যাচ্ছে।

হ্যাঁ, এলেনা গল্পটি এক ভালোবাসার গল্প। কার্লের দীর্ঘ জীবনে ঘটে গেছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা, ও নির্মমতা। একাকী আর নিষঙ্গ কার্লের জীবনে একমাত্র সঙ্গী হল এলেনা। এলেনার ভালোবাসাই তাকে সুখ দেবে জীবন থেকে মরণে।

তবে কেন আজ ঐ প্রতিবেশি মহিলার মনে ঘোর প্রশ্ন জাগে? কেন কার্ল তার প্রতিবেশিকে দেখতে পেয়ে তার মাথায় আঘাত করে বসে? আর এলেনা কে? এলেনা বলে আদৌ কেউ আছে কি? এদিকে পুলিশ খুঁজছে একজন সিরিয়াল কিলারকে। দা লেডি ইন রেড, যে কিনা অল্পবয়সী বালকদের শরীর থেকে সব রক্ত বের করে ফেলে। তদন্তে বেরিয়ে আসে ভয়ঙ্কর এক কাল্টের না না তথ্য।

তো কার্লের স্ত্রী ভক্তির সাথে এই সিরিয়াল কিলিং-এর কি সম্পর্ক? জানতে চাইলে পড়ে ফেলুন বাস্তব ঘটনার অবলম্বনে রচিত গল্প “এলেনা”। লাইন ওয়েবটুন সাইটে ২৬ চ্যাপ্টারে ইতি টানা এই গল্পে রয়েছে হরর, মিস্টেরি, সাইকোলজিক্যাল এলিমেন্ট। চলচিত্র নিয়ে পড়ালেখা করার পরে সেই বিদ্যা কমিকের পাতায় কাজে লাগিয়ে খুব চমৎকার গল্প উপহার দিয়েছেন লেখক জর্জ হারামিলো। হরর ওয়েবটুন হলেও এই কমিকটাতে রয়েছে চোখ জুড়ানো আর্ট আর গভীর সব সংলাপ। মাঝে মাঝে গল্পটাকে হরর মনে হবে না। একজন সাইকোপ্যাথ এর কাছে স্বাভাবিকতার সংজ্ঞা কি তা নিয়ে প্রশ্ন উঠবে পাঠকদের মনে।

এলেনা গল্পের এক পর্যায়ে অ্যানিমেশন এর ব্যাবহার করা হয়েছে। আর আর্টস্টাইল টেলটেল সিরিজের ওয়াকিং ডেড গেইম এর কথা মনে করিয়ে দেবে।
গল্পটি পড়ুন এখানেঃ লিঙ্ক




নামঃ এলেনা
মিডিয়া: ওয়েব কমিক, ওয়েবটুন, গ্রাফিক নভেল
জনরা: থ্রিলার, সাইকোলজিক্যাল, হরর, রহস্য
লেখক ও আর্টিস্ট: জর্জ হারামিলো
চ্যাপ্টার: ২৬টি
প্রকাশকাল: সেপ্টেম্বর থেকে নভেম্বর, ২০১৫
এরকম গল্পের রেকমেন্ডেশন: The novel Buried by Tom Baker
ট্রিভিয়া : কার্ল টাঞ্জলার নামে বাস্তব জীবনে একজন ব্যাক্টেরিওলজিস্ট ছিলেন, যার প্রেমিকার নামও ছিল হেলেন/এলেনা।

সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৩৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: ইসরায়েলের মিডিয়া নিয়ন্ত্রন এবং প্রপাগাণ্ডা

লিখেছেন শ্রাবণধারা, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৬:৩৮


ইতিহাসবিদ ইলান পাপে বলেছেন, "ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারী, ঔপনিবেশিক শক্তির একটি প্রজেক্ট। এটি ঐতিহাসিক প্রক্রিয়ায় গড়ে ওঠা স্বাভাবিক রাষ্ট্র নয়, বরং রাজনৈতিক ও সামরিক শক্তির দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা"। এ... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পিতা তোমার জন্মদিনে জানাই শুভেচ্ছা

লিখেছেন ইসিয়াক, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৩৬


কার ডাকেতে টগবগিয়ে ফুটলো বাংলাদেশ
কার ডাকেতে বিজয় ছিনিয়ে  মুক্ত হলো স্বদেশ?

কার ডাকেতে সমবেত হয়েছিলো দীপ্ত তরুণেরা,
কার ডাকেতে দ্বিধা ভূলে একত্রিত  তারা?

কার ডাকেতে অসাম্প্রদায়িক হলো আমার প্রিয় দেশ
কার ডাকেতে স্বপ্ন... ...বাকিটুকু পড়ুন

তিনি বাংলাদেশী জাতির জনক

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৪১



বঙ্গবন্ধৃ শেখ মজিবুর রহমানকে জাতির পিতা মানে বাংলাদেশী নাগরিকগণের একাংশ। ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশী নামে কোন জাতি ছিল না। তাঁর ডাকে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের নাগরিকগণের একাংশ পশ্চিম... ...বাকিটুকু পড়ুন

×