হারিয়ে গেছে তারা - দুটি ভিন্ন অনুকাব্য
২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১) দুই ভাই গভীর অরণ্যে হারিয়ে গিয়েছেউঠোনের ঐ দেয়াল পেরিয়ে
অজানা এক বন
হারিয়ে গেছে দুই সহোদর
বিপদ যে ভীষণ
ভূতের বাড়ি, ডাইনী বুড়ি,
কুমড়োদের এক দেশ,
মানুষখেকো, ব্যাঙের জাহাজ,
নাই চমকের শেষ।
নীল পাখি আর কাঠুরিয়া
জানিয়ে দিল এমন-
আঁধারের এক প্রাণী তাদের
করছে অনুসরণ।
পালিয়ে তারা কোথায় যাবে
সবদিকে বিপদ
দুভাই শুধুই খুঁজে বেড়ায়
বাড়ি ফেরার পথ।
(২) দ্বীপে ভেসে আসা নাবিক 
আলো-আঁধারের দেশে
জোয়ার ভাটার সর্বনেশে
ঢেউয়ের সাথে ভেসে
এসেছিল সে একা
সময় তটের স্রোতে
দিন যাচ্ছিল কেটে
সৈকতে বসে বসে
স্বপ্নের রঙে আঁকা
লাল কেশ আর
সবুজ পাতার
ভাষাহীন রূপকথা

''ওভার দা গার্ডেন ওয়াল'' আর "দা রেড টার্টেল" অ্যানিমেশন দুটি দেখে লিখেছিলাম এই দুটি অনুকাব্য। দুটি অ্যানিমেশন-ই মডার্ন রূপকথা নিয়ে গল্প বলেছে, প্রথমটা শিশুতোষ, আর দ্বিতীয়টা বড়দের। এই দুটি জিনিষ না দেখে এই কবিতা দুটি পড়লে কিছু বোঝা যাবে বলে মনে হয় না।
দুঃখিত।
একদম উপরের ছবিটা এঁকেছেন Tin Can Forest
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৮ ভোর ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন