somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

『গার্হস্থ্য অর্থনীতি』 জাপানি অদ্ভুত গল্প - ২৭

১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



• ৫ই জুলাই

আজকে আমার প্রথম গার্হস্থ্য অর্থনীতি ক্লাস ছিল।

কে যেন বললো,”এটাতো মেয়েদের জিনিষ!” আর টিচার খুব রেগে গেল।

উনি বললেন,”ছেলেদেরও আজকাল রান্নাবান্না, ঘরের কাজ এসব করতে হয়!”

আমাদের প্রথম ক্লাস রান্নার ক্লাস ছিল।

এক গ্রুপ ভাত বসালো।

আরেক গ্রুপ মিসো সুপ বানালো।

আরেক গ্রুপ বানালো মাংসের তরকারি।

আমি মাংসের তরকারি রাঁধতে শিখলাম।

আমার ভয় লাগছিল যখন ছুরি দিয়ে আলু আর গাজর কাটতে হল।

টিচার বলল, “ছুরি আস্তে ধীরে চালাও , নাহলে আঙুল কেটে যাবে।”

আমি আলু আর গাজর আর পিঁয়াজ কাটলাম। চপ চপ চপ! তারপর মাখানো মাংসের ভেতর ঢেলে দিলাম। আর তার কিছুক্ষণ পর তরকারি রান্না হয়ে গেল!

স্কুলের পরে আমি হাসপাতালে গেলাম। আম্মুকে যখন বললাম আমি মাংস রান্না করেছি আম্মু শুনে হেসে দিল। আম্মু বাসায় নেই বলে আমার খারাপ লাগে। তবে আম্মু বলল খুব তারাতারি বাসায় চলে আসবে।

তখন আমার যে কত্ত খুশি লাগলো।

আম্মু বলল, “তোমার ছোট্ট বোনকেও বাসায় নিয়ে আসবো!”
আমার বোনের নাম তোমোয়ো।

আম্মু হাসপাতালে কারণ তোমোয়ো এসেছে।

আমি বললাম, “আমি তোমোয়োর জন্য রান্না করবো, কেমন?” আম্মু বলল,”ও আরেকটু বড় হলে ওর জন্য রান্না করবে।”

আমি তোমোয়োর জন্য অনেক অনেক মাংসের তরকারি রান্না করে খাওয়াবো।

- - - - - - - - - - - - -

• ৮ই জুলাই

আম্মু আর তোমোয়ো বাসায় এসেছে। আব্বু অনেক খুশি। আমি বললাম আমি সবার জন্য মাংসের তরকারি রান্না করতে চাই।

আব্বু বলল, “আচ্ছা ঠিকাছে। কিন্তু আজকে না।” এই বলে আমাকে কিছুই করতে দিল না।

আমি ভেবেছিলাম আম্মু এতদিন পরে আমার সাথে খেলবে, কিন্তু সে সারাক্ষণ তোমোয়োকে নিয়েই খেলতে লাগলো।

- - - - - - - - - - - - -

• ১০ই জুলাই

শিনস্কে চাচ্চু, কাওরি আন্টি আর দাদু-দাদী বাসায় এসেছিল। হঠাৎ একদম ঈদ ঈদ লাগছিল।

আমার শিনস্কে চাচ্চুর সাথে খেলা করতে অনেক ইচ্ছা করছিল। কিন্তু চাচ্চু আমার সাথে খেলতে চাইলো না।

আমি কাওরি আন্টিকে একটা গল্পের বই পড়ে শোনাতে বললাম। আন্টি বই পড়ে শোনালোই না।

দাদু আর দাদীও আমার সাথে খেললো না। সবাই তোমোয়োকে নিয়ে খেলায় ব্যস্ত।

সবাই আমাকে বলল, “নিজের ঘরে গিয়ে খেলা করো গিয়ে।”

- - - - - - - - - - - - -

• ১২ই জুলাই

আন্টি, চাচ্চু, আর দাদু-দাদী শুক্রবারে আবার বাসায় এসেছিল। তারা সবাই আবার তোমোয়োকে অনেক আদর করলো। আমাকে কেউ পাত্তাই দিল না।

আম্মু তোমোয়োকে বলল,”মামুনিটা আমার এত্ত ফুটফুটে দেখতে হয়েছে খেয়ে ফেলতে ইচ্ছা করে!”
আব্বু বলল, “আসলেই এত্ত সুন্দর বাবুটা।”

আম্মু বলল, “মেয়েটা আমার সবচে কিউট!”

- - - - - - - - - - - - -

• ১৮ই জুলাই

আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চুলায় মাংসের তরকারি বসিয়ে দিলাম। আমি অনেক ভালো করে সবজি কেটে দিলাম। কিন্তু মাংসটা রান্না করা কঠিন ছিল। অনেক বেশিই নরম ছিল তাই কাটতে অসুবিধা হচ্ছিল।

“তোমোয়ো কোথায়! তোমোয়ো!” আম্মু তোমোয়োর খোঁজ করতে লাগলো।
তারপর সবাই বাসায় এসে জড়ো হল। মাংস সিদ্ধ হল খুব তারাতারি। ঝোল ফুটতে লাগলো

“তোমোয়োওওওওওও!”

আসলেই ও এত্ত ফুটফুটে খেয়ে ফেলতে ইচ্ছে করে।


(গল্পটি ইন্টারনেটে বহুল প্রচারিত জাপানি গল্প থেকে অনূদিত।)


সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৯
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: ইসরায়েলের মিডিয়া নিয়ন্ত্রন এবং প্রপাগাণ্ডা

লিখেছেন শ্রাবণধারা, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৬:৩৮


ইতিহাসবিদ ইলান পাপে বলেছেন, "ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারী, ঔপনিবেশিক শক্তির একটি প্রজেক্ট। এটি ঐতিহাসিক প্রক্রিয়ায় গড়ে ওঠা স্বাভাবিক রাষ্ট্র নয়, বরং রাজনৈতিক ও সামরিক শক্তির দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা"। এ... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পিতা তোমার জন্মদিনে জানাই শুভেচ্ছা

লিখেছেন ইসিয়াক, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৩৬


কার ডাকেতে টগবগিয়ে ফুটলো বাংলাদেশ
কার ডাকেতে বিজয় ছিনিয়ে  মুক্ত হলো স্বদেশ?

কার ডাকেতে সমবেত হয়েছিলো দীপ্ত তরুণেরা,
কার ডাকেতে দ্বিধা ভূলে একত্রিত  তারা?

কার ডাকেতে অসাম্প্রদায়িক হলো আমার প্রিয় দেশ
কার ডাকেতে স্বপ্ন... ...বাকিটুকু পড়ুন

তিনি বাংলাদেশী জাতির জনক

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৪১



বঙ্গবন্ধৃ শেখ মজিবুর রহমানকে জাতির পিতা মানে বাংলাদেশী নাগরিকগণের একাংশ। ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশী নামে কোন জাতি ছিল না। তাঁর ডাকে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের নাগরিকগণের একাংশ পশ্চিম... ...বাকিটুকু পড়ুন

×