বন্ধু জিনিসটা ভাল। স্বাস্থ্যকর জিনিস।
কিন্তু মাঝে মাঝে মাঝে অস্বাস্থ্যকর হয়ে যায় যখন স্বার্থে বিন্দুমাত্রে টান লেগে বন্ধু থেকে বিন্দুতে পরিবর্তিত হয়; মাইক্রোস্কোপের নিচে রেখে সেই বিন্দুর হদিস পাওয়া যায় না!
আমার কাছে বন্ধুত্ব ব্যাপারটা যতটা না বৈষয়িক তার চেয়ে বেশি আত্বিক।
আমার কাছে বন্ধুত্ব মানে এই না যে সবসময় দেখা সাক্ষাৎ হওয়া লাগবে বা মুঠোফোনে বার্তা আদান-প্রদান বা কথা হবে যখন তখন। আমার কাছে বন্ধু জিনিসটা এমনই যে বছর খানেক পর দেখা হলেও অনুভূতিটা হবে এমন যেন গতকালই আমাদের দেখা হয়েছিল।
তাই বলে এই না যে আমি অন্যদের বন্ধুত্বের দৃষ্টিভঙ্গির বিরোধিতা করছি। যার যার অবস্থান থেকে সে সঠিক।
কোন অভিযোগ বা অনুযোগ নেই। দোষ দিতে চাইলে মাথা পেতে নেব। কিন্তু, যারা পিঠ পিছে ছুরিটা বিঁধিয়ে দিয়েছ তাঁদেরকে ভুলবো না। কারণ শরীরের ক্ষত সেরে গেলেও হৃদয়ের ক্ষত সারে না।
সে যাই হোক, আজ বন্ধু দিবস পালন করা হয়েছে। তাই বৈষয়িক শুভেচ্ছা জানাতে চাই এমন মানুষগুলোকে যাদেরকে কখনো বলা হয়নি, "তোমরা আমার বন্ধু"! শুভেচ্ছা আমার জীবনের প্রথম বন্ধু আমার বোনকে, আমার সবসময়ের বন্ধু আমার আম্মুকে; এবং সর্বশেষে কিন্তু সবার শেষে নয়, আমার সবচেয়ে কাছের এবং প্রিয় বন্ধু আমার স্ত্রীকে।
আর তুই কি ভাবছিস তোকে সবাই ভুলে গেছে? অনেকেই ভুলে গেলেও ভুলিনি আমি আর আমার থেকে প্রায় ৯৮০০ কি. মি. দূরে থাকা একজন! যেখানেই থাকিস, ভাল থাকিস হারিয়ে যাওয়া বন্ধু আমার, "সজীব বড়ুয়া চৌধুরী"।
....আর বাদবাকি বন্ধুদের জন্য শুভেচ্ছাটা বৈষয়িক না হয়ে আত্বিকই থাক।।
শুভরাত্রি বাংলাদেশ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


