এ মাটিতে শত সহস্র পির আওলিয়া দরবেশ ঘুমিয়ে আছেন - এ মাটি জঙ্গিদের জন্যে নয় -
আমাদের দেশে এর চেয়ে দুঃসংবাদ এবং শুভ সংবাদ আর কি হোতে পারে ?
পিতা মাতা জঙ্গি সন্তানের লাশ দেখতে চায় না – এলাকাবাসি জঙ্গিদের লাশ এলাকায় দাফন করতে চায় না –
তারপরেও কি করে স্বাধিনতার পরাজিত শত্রুরা আমাদের দেশে জঙ্গি তৈরি করে আমাদের সন্তানদের ?
এটা আমাদের ভেবে দেখতে হবে -
সরকারকে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে আর কোনো বাধা নেই –
জঙ্গিদের পিতা মাতা ও এলাকাবসি এই বার্তাই দিচ্ছে সরকারকে –
পাকিস্তান, আফগানিস্থান, সিরিয়া, ইরাক, ইরান, তুরস্ক কিংবা অন্য কোনো মুসলিম দেশে কিন্তু এমন ঘটনার প্রমান নেই –
আমাদের দেশের উপর আল্লাহর অসিম রহমত আছে –
আমাদের মুক্তিযুদ্ধে ইসলামের নামে অনেক আল্লাহ বিরোধি কাজ হয়েছে –
যেমন : খুন ধর্ষণ দেশান্তর ধর্মান্তর লুটপাট অগ্নি সংযোগ প্রভৃতি –
আমরা অনেক নফল এবাদত করি -
এটা তারই সুফল বলে আমি মনে করি -
মাটিতে শত সহস্র পির আওলিয়া দরবেশ ঘুমিয়ে আছেন -
এ মাটি জঙ্গিদের জন্যে নয় -
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




