somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইট্টুর লাইগ্যা রে, ইট্টুর লাইগ্যা...

২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আর ইট্টুর লাইগ্যা আমি পেরেমে পড়তে পারলাম না। আর ইট্টুর লাইগ্যা আমি "তোমার গরুর লাহান চোখে হারিয়া যায় মন..." নামক কবিতা লিখবার পারলাম না। আর ইট্টুর লাইগ্যা কাইজ কাম ফাঁকি দিয়া কারো হাত ধইরা রমনার বট গাছের তলায় বইয়া বাদাম খাইতে পারলাম না। ঈশ, আর ইট্টুর লাইগ্যা...। কেবল একটা ধাক্কা... ব্যস কম্মসাবার। মাগার ঐযে, ভাগ্যদেবী। বেটি মনেহয় আমার উপর কোন কারণে বিলা!

এক্কেবারে তরতাজা কাহিনী, ঘন্টাখানেক আগের। ইশটিশন থাইকা বাইর হইতাছি শিষ বাজাইতে বাজাইতে, মোটামুটি টেরাইয়া টেরাইয়া। মেইন ফটকের বাইরে আইসা যেইনা ঘুরতে গেছি, অমনি উলটা দিক থাইক্যা উড়ন্ত বেগে চলন্ত, কইত্থাইকা আমার মাধুরী আইসা হার্ড ব্রেক কষলো আমার মুখের সামনে। দূরত্ব!! আধা বিঘতের কম। রমযান মাস, সংযমের মাস। এক পলকের বেশিতো দেহন যাইবো না। তয় দৃষ্টি ব্যাটারে পোষাইয়া দিলাম, এই এক পলকেই

অলিভ রঙের একটা ব্লেজার, হালকা বাদামি রঙের চুল গুলা একটা রাবার ব্যান্ড দিয়া বান্ধা, নিচের দিকে কি পড়া তাকানের বেইল পাই নাই। তয় চেহারা মুবারক খারাপ না। চক্ষের ভুরু গুলান, চিক্কন কইরা ছাঁটা, চোখ গুলা গরুর লাহান না, এইখানেই ইট্টু পরোবলেম হইলেও একেবারে নেহায়েত খারাপ না। সেই চক্ষে না আছিল আগুন না দেখছি আমি টুনটুনির বাসা।

"এক ধাক্কায় পেরেম", সাগরিকা দেইখা এই থিওরী নিয়া নিজেরে উত্তম ভাইবা কতযে সুচিত্রা খুঁজছি তার গোনা কেডা গুনবো? মাগার আইজকা অল্পের লাইগ্যা আমার পেরেমে পড়া হইলো না, ধাক্কাটা খাইতে গিয়াও খাওয়া হইলো না, মাধুরি করছে হার্ড বেরেক আর আমি গেছি পিছাইয়া।

আমার মাধুরী, বেদের মাইয়া জোশনা হইয়া আমার জীবন রোশনাই না কইর্যাই আরো একবার ফুঁচকি দিয়া, আমারে ফাঁকি মাইরা চইল্যা গেলো। মনের এই দুষ্ক আমি কাহার কাছে বরণন করিবো?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

অজানা হুমায়ুন

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৯

হুমায়ূন আহমেদের অসমাপ্ত গ্রন্থ হলো "নবীজি"। এই বইটি লিখতে শুরু করার পিছনে একটি গল্প আছে। একবার এক বইমেলায় হুমায়ূন আহমেদের সাথে একজন মাওলানার দেখা হলো। মাওলানা সাহেবের বহুদিনের শখ ছিল... ...বাকিটুকু পড়ুন

×