somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ্যা লিটল হাউজ অন দ্যা প্রেইরী-তে পরাজিত মেঘের দলের 'আমি'

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নামটা কেমন কেমন হয়ে গেলো না?
প-রা-জি-ত মে-ঘ-দ-ল, মেঘের মতো এতো সুন্দর আর রোমান্টিক জিনিষকে টেনে নিয়ে পরাজয় বরণ করিয়ে দিলেন...?

কেবল মাসকাওয়াথ ভাইয়ের সাথে কথা বলার ধরণ টাই আমার এমন। ঠুশঠাশ করে জিজ্ঞাসু মনোভাবে সমালোচনা করে ফেলি। সেদিনও করছিলা। শুনলেন, বললেন 'পরাজিত মেঘদল' নামকরণের পেছনের কারণটা। তাঁর কাছে পরাজিত মেঘদলের সংগা শুনে আমার কাছে আরো একবার 'পরাজিত' সহ 'সব কিছুর' অর্থ রি-অ্যারেঞ্জড হলো, ঠিক যেমনটা হয় কোন পাজ্ল শাফলিঙের সময়। বলাই বাহুল্য সংগাটা ছিলো অনুভূতিতে ঝাঁকুনি তোলার মতো!

"তুমি ও আমার চোখে 'পরাজিত মেঘদল'। অরুণদা'কে ঘিরে গল্পের প্লট এগুলেও বইটা আমি তোমাকে উৎসর্গকরতে চাই"। কথাটা শুনেই শিউরে উঠলাম, "বলেন কি এইসব? উৎসর্গ টুৎসর্গের মাঝে আমি নাই। আমারে এমন ঝামেলায় ফেইলেন না, প্লীজ...."। আমার কথা শেষ হতে না হতেই বলললেন, "আমার বই আমি যাকে ইচ্ছা তাকে উৎসর্গ করবো, তোর কি"? - পরে অনেক চেষ্টা-তদবীর-কসরত করে অবশ্য নিজের নামটা উৎসর্গের জায়গা থেকে কাটানো গিয়েছিলো, সে জায়গায় এসেছে সকল পরাজিত মেঘদলের নাম...।

কালকে রাতে পরাজিত মেঘদল-এর প্রচ্ছদটা ফাইনাল করা হলো। বন-কোলনের স্বনামধন্য চিত্রকর মারুফ ভাইয়ের বাসায় বাঙালীয়ানা ভূড়িভোজনের পর যখন ব্যাকইয়ার্ডে গিয়ে দাড়ানোর পর সেদিন ঝড়ের পর তান্ডবের কথা বলছিলেন, তখন ছিমছাম ব্যাকইয়ার্ডটা দেখে আমার কেবলই মনে হচ্ছিলো, "অ্যা লিটল হাউজ অন দ্যা প্রেইরী"।

পরাজিত মেঘদলের জন্য 'পরাজিত মেঘদল'-এর বইমেলাতে প্রাপ্তিস্থল হবে 'জনান্তিকের' কুটির। নিজেতো কোনদিন কোন বই বের করতে পারবোনা, সেই দুঃস্বপ্নও দেখি না। কিন্ত বইমেলায় প্রকাশিত কোন বইয়ে নিজের স্পর্শ রাখার সুযোগটা ছাড়লাম না। পরাজিত মেঘদলের এই প্রচ্ছদটাতে আমার নিজের হাতের ছুঁয়ে দেয়া আছে, যাদের কাছে কোনদিনই হয়তো যেতে পারবোনা, তাদের জন্য।

আর বাকিরাতো আছেই!
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:৪২
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×