একুশ.... বিপন্ন এক চেতনা
২২ শে ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিজের জাতি সত্তায় প্রথম ধাক্কাটা খেয়েছিলাম সেদিন, যেদিন স্বাধীনতার অনেক পরে জন্ম নেয়া, স্বাধীন দেশের আলো বাতাসে বড় হওয়া এই চোখে দেখতে হয়েছিল বাংলাদেশের জন্মের এক অন্যতম বিরুদ্ধচারীকে, মন্ত্রিত্ব গ্রহনের পর জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি তার শ্রদ্ধা (?) নিবেদন করতে। ব্যথিত হয়েছি তার অপবিত্র পদযুগলের তলায় নি:ষ্পেশিত হয়ে আর্তনাদ করতে থাকা সাভারের পবিত্র মাটির কান্না শুনে।
21শে-র কথা বলবো? কোন একুশ?? সেই বায়ান্ন সালের একুশ! যার মহীমার প্রতি শ্রদ্ধা জানাতে আজকের 'একুশে পদক' বিতরণ অনুষ্ঠান। অসংখ্য ভুল তথ্যে ভরা এই অনুষ্ঠানের কথা দৈনিক পত্রিকার কল্যানে ইতোমধ্যে সবারই জানা হয়ে গেছে। কিন্ত এটাকি আপনাদের কারো মনে কোন প্রশ্নের জন্ম দিয়েছে, 21শে-র মতো মহৎ একটা দিবসের পদক বিতরণীতে কেন বাংলাদেশের বিরুদ্ধচারী? কেনইবা তার বাংগালী-র রক্তে রঞ্জিত হাত ধরে ফালু সাহেব টেনে নিয়ে এসে নিজের আসনে বসতে দিবেন? এটা যদি একুশের চেতনা হয় তাহলে আমার কিছু বলার নেই। তাহলে এটাও হয়তো ঠিক ই হয়েছে যখন অধ্যাপক হামিদুজ্জামান কে শহীদ মিনারের স্থপতি হিসেবে শিল্পী হামিদুর রহমানের স্থলাভিষিক্ত করা হয়। ইতিহাসের এই বিবর্তনে আরামদায়ক গদিতে বসে আমি প্রবল উৎসাহে হাততালি দিতে না পারলেও ঘৃণা ভরে দুইবার ছি: ছি: বলে দিতে পারবো ইতিহাস বিকৃতকারী এবং তাদের দোসরদের। আপনারা কি করবেন...... মেনে নেবেন? নাকি অন্তত একবারের জন্য হলেও এর প্রতিবাদ করবেন? ধন্যবাদ মাসুদা ভাট্টি-কে, যার জন্য সম্ভব হলো এ লিখাটি লিখা।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮

বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।
গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান...
...বাকিটুকু পড়ুন
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুন