এই সাইটের ডেভেলপিং নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন ইতোমধ্যে। মুল্যবান এসব তথ্যেপূর্ণ বক্তব্যের মাঝে কিভাবে ব্যবহারকারীর নিকট সাইটটি আরো সহজ এবং সাবলীলভাবে উপস্থাপন করা যায় তার দাবীটি ছিল উজ্জ্বল এবং প্রকট। আশা করছি ডেভেলপার (রা) বা সাইট অ্যাডমিনিষ্ট্রেটর (রা) দাবীগুলোর যথার্থতা গুরুেত্ত্বর সাথে বিবেচনা করছেন যার ফল হয়তো খুব শীঘ্রই আমরা দেখতে পাবো।
আমার ঢংকা :
যেহেতু একটা ভূমিকা দাঁড় করানো গেলো এবার আমার ঢংকাটা বাজাতেই পারি। আসলে সাইট ডেভেলপ বা সংস্কার নিয়ে কিছু বলবোনা বলেই ঠিক করেছিলাম। এমনিতেই যা হয়েছে তা মহৎ একটা উদ্দোগ নি:সন্দেহে। কিন্তু ওইযে সময়ের দাবী, এটাকে এড়াতে পারলাম না বলেই ডেভেলপিং এর মতো কঠিন একটা বিষয়ে লিখছি (আবারো ভূমিকা... হায়রে বাঙ্গালী...)
সপ্তাহের সেরা, সর্বোচ্চ এবং সম্মিলিত সর্বোচ্চ দের নামের তালিকা থাকলেও এদের বহির্ভুত কেউ সামপ্রতিক পোষ্ট না করে থাকলে অথবা অনলাইনে না থাকলে, খুঁজে বের করা এবং তাদের পোষ্ট পড়া ভালকান গ্রহ আবিষ্কারের মতোই কঠিন। কতোইনা ভালো হয় যদি সাইটের বাম বা ডানদিকে, লগইন বক্সের পাশে, অথবা 'মতামত' -এর ধারে ছোট্ট একটা 'টেক্সট বক্স' থাকে যেখানে কারো নাম বা আংশিক নাম টাইপ করে 'ওকে' চাপলেই 'তার যতো পোষ্ট' চোখের সামনে এসে হাজির হবে। ডেভেলপার বা সাইট অ্যাডমিন কি সমস্যাটার গুরুত্ব অনুধাবন করে তার আশু সমাধানে আগ্রহী হবেন?--- ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


