"দি ডা ভিঞ্চি কোড"
০১ লা মার্চ, ২০০৬ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দুনিয়া কাঁপানো চিত্র শিল্পী লিওনার্দো ডা ভিঞ্চির নাম শোনেনি এমন কাউকে আজকের দিনে খুঁজে বের করতে যাওয়া আর ঘোর অমাবস্যায় চাঁদের আলো খুঁজে ফেরা একই কথা। 'দি মোনা লিসা' খ্যাত ভিঞ্চি-কে নিয়ে অনেক আগে থেকে খানিক কানাঘুঁষা বাজারে চালু থাকলেও 2003 সালের মার্চ-এর আগে এতোটা বুষ্টেড ছিলনা। মার্কিন লেখক ড্যান ব্রাউন রচিত "দি ডা ভিঞ্চি কোড" বইটি এ মাসে প্রকাশ হবার পর যে কেবল মাত্র 'বেষ্ট সেলার' এর তালিকায় স্থান করে নিল তা নয় বরং জানুয়ারী 2004 এর মধ্যে বইটির সাড়ে 4 মিলিয়ন কপি বিক্রি হয়ে গেলো। বইটির সাফল্যের এই আলোচনাকে ছাপিয়ে যা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো তা হলো বইটির তথা লেখক ড্যান ব্রাউন -এর চ্যালেঞ্জ।
লিওনার্দো ডা ভিঞ্চি তাঁর বিখ্যাত চিত্রকর্ম গুলোতে এক রহস্যের অবতাড়না করেছেন, সংকেত বা কোডের মাধ্যমে কিছু বোঝাতে চেয়েছেন যা তিনি কোনো এক অজানা কারণে সর্বসাধারণের সামনে উন্মোচন করতে পারেণনি। .....কি সেই অজানা কারণ, কোন রহস্য তিনি ইচ্ছে থাকা সত্তেও ভেদ করতে পারেণনি... তবে কি তিনি কোন গোপন সংস্থার সাথে সম্পৃক্ত ছিলেন যা তাঁর সীমাবদ্ধতাকে আরো বিস্তৃত করেছে! যদি তাই হয় তাহলে সেই গোপন সংস্থা কি বা কাদের গোপনীয়তা রক্ষা করে এসেছে? কোন ব্যক্তি, কোন রাষ্ট্র, কোন সমপ্রদায় নাকি কোন ধর্মীয় সংস্থা। কি এমন সত্য যা কিনা গোপন না থাকলে সে সংস্থাটির সমূহ ক্ষতির সম্ভাবনা দেখা দেবে, তাদের অর্থপ্রতিপত্তি যা তারা গত কয়েক শত বছর ধরে মানুষের চোখের সামনে ঠুনকো পর্দা ঠেসে ধরে গড়ে তুলেছে।
"ক্রিপটস্" প্রেমিক ড্যান ব্রাউন এরই একটা টানটান উত্তেজনায় ভরপুর বর্ণনা দিয়েছেন তার "দি ডা ভিঞ্চি কোড" বইটিতে। শুধু বর্ণনা নয় লিওনার্দো ডা ভিঞ্চি-র চিত্রকর্মে সত্যকে আড়াল করা 'কোড' গুলো ভেঙ্গে তা উন্মোচন করেছেন মানুষের সামনে, খুলে দিয়েছেন এতো দিনের দৃষ্টি আড়াল করা পর্দা। পৃথিবী বিখ্যাত বইটির চিত্ররুপ এবছরের 19 শে মে সারা পৃথিবী কাঁপিয়ে দেবার আগে ডা ভিঞ্চি-র কোড, প্রশ্নের জন্ম দেয়া কিছুরহস্য এবং সেই কোড গুলো সমাধান করে রহস্যের ধূম্রজাল থেকে 'সত্য'-কে আপনাদের সামনে নিয়ে আসার জন্যই আমার এই ধারাবাহিক রচনা।।
চলবে....।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ...
...বাকিটুকু পড়ুন
জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়নআমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ...
...বাকিটুকু পড়ুন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক...
...বাকিটুকু পড়ুন
ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।
ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।
নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে...
...বাকিটুকু পড়ুন