somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"নারী দিবস"- আমাদের মানসিকতা, ভবিষ্যতের আমরা

০৮ ই মার্চ, ২০০৬ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা মন্তব্যে ামি কথাগুলো বলেছি, কিন্ত কথা গুলোর গুরুত্ব আনুধাবন করে এখানে তুলে দিচ্ছি সবার জন্য..............
-----------------------------
বাংলাদেশের সব বিজ্ঞাপন থেকে নারীদের উঠিয়ে নিলে কেমন হয় বলেন তো?..... পুরুষরা তেলের বিজ্ঞাপন দেবে হেলে দুলে (দরকার হলে উইগ পড়িয়ে নেয়া যেতে পারে), নতুন শিশুর গায়ে লোশন মাখতে মাখতে বলবে, "আমার বাবাও আমাকে এমনি করে তেলেসমাতি কোম্পানির লোশন মেখে দিতেন", কারণ মেয়েরা তথা নারীরা বিজ্ঞাপনে এলেইতো তাদের সুন্দর মুখাবয়ব ম্যাংগো জনতা দেখে ফেলবে আর এতে করে তো বেচারীর ঘর-দোর ভেঙ্গে খানখান হয়ে যেতে পারে..... কি নিদারুণ ব্যাপার....

আর অভিনয়?..... আমরা তো মানুষকে মেয়ে আর ছেলেতে বিভক্ত করবোই, অভিনেতা আর অভিনেত্রী বলে আলাদা কোন শব্দ আমরা শিখেছি তো কি হয়েছে, তার ব্যাবহার করা লাগবে এমন তো কোথাও লিখা নেই। আর তাই কেউ যদি অভিনয় করে কারো মায়ের ভুমিকায়, সে কখনোই অভিনয় গুনে একই ব্যক্তির স্ত্রী-এর ভুমিকায় অভিনয় করতে পারবেনা.....। করলেই জাতি, কুল, মান সব গেলো গেলো বলে হায়হায় রব উঠবে...

। আইন করতে হবে যাতে অফিসে কোন মহিলা তাদের বস্দের পি.এ. না হতে পারে। কারণ এতে ভবিষ্যতে অনেক কিছুই ঘটতে পারে, বস্ ভদ্্রলোকের যদি একটু "ইয়ের" দোষ থাকে তাহলে তাকে প্রায়ই বনানী-র "স্কাই রুমে" পি.এর. সাথে দেখা যেতে পারে, ছুটির দিনে "জরুরী মিটিং" এর কথা বলে বউ-এর থেকে ছুটি নিয়ে "লং ড্রাইভে" আশুলিয়ায় ফুচকা খেতে দেখা যেতে পারে..... এ নিয়ে দাম্পত্য কলহ, তারপর "ঘর ভাঙ্গার আওয়াজ"... অত:পর বউ বেচারী বাপের বাড়ি। ঘটনা এখানে শেষ হয়ে গেলে ভাল, কিনতু যদি বউটির বাপ হয় সরকারী দলের এম. পি, কিংবা কোন বড় ধরণের ঋণ খেলাপী, তাহলে অসহায় বস্ বাবাজীর শুধু খবরই হবে না তার এতো সাধের প্রতিষ্ঠানটিতে তালাও ঝুলতে পারে.....। একটা মাত্র মেয়েকে চাকরী দিয়ে এতো ঝামেলা নিশ্চয় কেউ নিতে চাইবেন না। তাই মাথা ব্যাথা হইতে পারে বলিয়া মাথা আগে হইতেই কাটিয়া ফেলা বাঞ্ছনীয়...। মেয়েটিকে না হায় বাদ রাখলাম ভবিষ্যত বরণনা থেকে (এমনিতেই বিশাল মহাকাব্য হয়ে যাচ্ছে)।

একটা ধরণার কথা বলি, যেটা ভয়াবহ(?) মনে হলেও বাস্তব। আমাদের দেশে আজকে যে "সংস্কৃতি" -র অনুশীলন দেখতে পাচ্ছি তা কয়েক দশক আগে পশ্চিমা দেশ গুলোতে ছিল। আমাদের দাদী-রা বিয়ের পরেও দাদা-দের সাথে জনসমুক্ষে কথা বলতে লজ্জা বোধ করতেন, অথচ তাদের সময়ের পশ্চিমারা এখকার মতো না হলেও আমাদের মতো (অর্থাৎ আমরা দেশে যে সুযোগ টুকু পাচ্ছি) সুযোগ উপভোগ করেছে। এই ধারাটা পশ্চিম থেকে আমাদের দেশে এসেছে, আসছে এবং সামনেও যে আসবে তা কিন্তু বলাই যায়। তা যদি আসে তাহলে ঠিক 20 বছর পর আমরা কি অবলোকন করবো ভেবে দেখেছেন? পশ্চিমের রাস্তায় যা দেখা যায় তখন এটা হবে আমাদের দেশের তখনকার চেহারা। আপনি, আমি, আমরা গড়িয়ে কাঁদলেও কি সেই সময়ের স্রোত আটকাতে পারবো.....?

এখনই দেখেন না, পারিবারিক বন্ধন গুলো কেমন শীথিল হয়ে গেছে, এটা একসময় বিলীন হয়ে যাবে স্বাভাবিকতার কারণে। আর তখন "টেষ্ট টউব বেবী" কালচার টা আমাদের দেশেও জনপ্রিয় হবে হোকনা সেটা পশ্চিমাদের কয়েক দশক পরে, কিন্ত হবেতো। তখন কি আমরা সেটা মেনে নেব সময়ের প্রয়োজনে সময়ের দাবী মেটাবার তাগিদে নাকি সেই তিন বাঁদরের গল্পের মতো "আমি কিছু দেখিনি, কিছু শুনিনি, কিছু বলিনি" বলে চোখে, কানে আর মুখে হাত চেঁপে বসে থাকবো বলুন তো......।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০০৬ সন্ধ্যা ৬:৩৮
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×